shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

আল জাজিরার প্রতিবেদন: মিশিগানে বঙ্গবন্ধু পরিষদের সংবাদ সম্মেলন

  কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র ১৫ মার্চ ২০২১, ২০:৩৪

আল জাজিরার প্রতিবেদন: মিশিগানে বঙ্গবন্ধু পরিষদের সংবাদ সম্মেলন

বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরায় প্রকাশিত প্রতিবেদনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টে ৪ হাজার দুইশত ৪৪ কোটি (৫ শত মিলিয়ন ডলার) টাকার মানহানি মামলা করেছে বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র শাখা।

রোবার (১৪ মার্চ) মিশিগান স্টেটে ওয়ারেন সিটিতে এক প্রেস ব্রিফিংএ এই কথা জানান যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. রাব্বি আলম।

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ ও যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু কমিশনের পক্ষে এই মামলা করেন ড. রাব্বি আলম, শের-এ-আলম, রিজভী আলম। মামলায় বিবাদী করা হয়েছে আল-জাজিরা মিডিয়া নেটওয়ার্ককে।

মামলার বাদীরা আল-জাজিরায় প্রকাশিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শীর্ষক প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ সরকার ও সেনাবাহিনীকে ‘হেয় প্রতিপন্ন করার লক্ষ্যে’ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ‘মিথ্যা তথ্য’ প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয়েছে। এর সাথে জড়িতদের সবাইকে বিচারের আওতায় আনার আহ্বান জানানো হয়। 

প্রেস ব্রিফিংএ উপস্তিত ছিলেন- সহসভাপতি ড. জামিল তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ এ খান, আন্তর্জাতিক সম্পাদক ড. নুর আলম মিয়া, বঙ্গবন্ধু কমিশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং স্পেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মামলার বাদী রিজভী আলম, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক নজরুল রহমান, বিজনেস অ্যান্ড ট্রেড সহ-সম্পাদক মোহাম্মদ আব্দুল মুকিত, ক্রীড়া সম্পাদক বীর মুক্তিযাদ্ধা আব্দুল কাদের চৌধুরী, যুগ্ম প্রচার সম্পাদক এ্যাডভোকেট নুরুল হাসান পারভেজ, যুগ্ম অর্থবিষয়ক সম্পাদক অপ্রেশ বডুয়া, সাংস্কৃতিক সম্পাদক কানন ডনেল বডুয়া এবং কার্যকরী সদস্য মোহাম্মদ আজিজ প্রমুখ।

যৌথভাবে সাংবাদিক সম্মেলন পরিচালনা করেন- পলিটিক্যাল সেক্রেটারি মাহবুব রাব্বি খান এবং যুগ্ম সম্পাদক মিনহাজ রাসেল চৌধুরী। 

এছাড়া সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ড. রাব্বী আলম। ড. রাব্বী আলম জানান, মামলার আসামিদের তালিকায় নতুন সংযুক্তি এসেছে এ্যামেন্ডমেন্টের মাধ্যমে সুইডেনে বসবাসরত বাংলাদেশি তাসনিম খলিলকে এবং পাশাপাশি আলজাজিরা আমেরিকা এবং আল জাজিরা ইন্টারন্যাশনাল ইউ এস এ ইনক কে মামলায় আসামি করা হয়েছে। 

ড. রাব্বী বলেন, এর আগে মামলায় আসামি ছিল সাতজন। এখন এটা বর্ধিত করা হয়েছে মোট দশজনে। এদের মধ্যে রয়েছে কনক সারোয়ার, ইলিয়াস হোসেন, দেলোয়ার হোসেন, জুলকার নায়ের সায়ের, ডেভিড বার্গম্যান, আল জাজিরা ইংলিশ এবং আলজাজিরা মিডিয়া নেটওয়ার্ক। এছাড়া নতুন সংযুক্তি  উল্লেখিত নতুন তিনজনকে এ্যামেন্ডেড করা হয়েছে প্রেস ব্রিফিং শেষে ওয়ারেনের সিটির বিসমিল্লাহ রেস্টুরেন্টে এক নৈশভোজের মাধ্যমে সাংবাদিক সম্মেলনের পরিসমাপ্তি হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।