ইসমাইল হোসেন স্বপন, ইতালি ২০ মার্চ ২০২১, ১৮:২৬
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ইতালি আওয়ামী লীগের আয়োজনে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে সল্প সংখ্যক মুজিব আদর্শের নেতৃবৃন্দের নিয়ে ১৭ মার্চ বুধবার স্থানীয় একটি হলরুম আয়োজিত সভায় বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন, কৃতিত্ব, গুণাবলী ও আদর্শ সম্পর্কে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ইতালি আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রউফ ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক সোয়েব দেওয়ানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন- সর্ব ইউরোপ আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি কে এম লোকমান হোসেন, ইতালি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাহতাব হোসেন, সহসভাপতি মাইন উদ্দিন লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব বেপারী, তথ্য ও গবেষণা সম্পাদক শাহজাহান মুন্সী লাবু, সদস্য আব্দুর রশিদ, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফো সাধারণ সম্পাদক রনি আহমেদ, আওয়ামী লীগ নেতা ইমরুল কায়েছ, মুজিবুর মৃধা, মুক্তার হাওলাদারস হআরো অনেকেই।
সভা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু, সুস্থতা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুজিব পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন বায়তুর রহমান মসজিদের খতিব হাফিজ মাওলানা ইসরাফিল।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com