shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

সুনামগঞ্জের ঘটনায় যুক্তরাষ্ট্র আ. লীগের নিন্দা ও প্রতিবাদ

  হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র ২৩ মার্চ ২০২১, ১৭:৪৯

সুনামগঞ্জের ঘটনায় যুক্তরাষ্ট্র আ. লীগের নিন্দা ও প্রতিবাদ

সম্প্রতি সুনামগঞ্জের নোয়াগাঁও গ্রামের হিন্দু সম্প্রদায়ের শতাধিক বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট ও নির্যাতনের জন্যে প্রবাস থেকে  যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

গত ১৫ মার্চ হেফাজতে ইসলামের নেতা বাবুনগরী ও মামুনুল গং কর্তৃক স্থানীয় ওয়াজ মাহফিলে প্রদত্ত সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্যে বঙ্গবন্ধুর ভাস্কর্য্য, বর্তমান আওয়ামী লীগ সরকার ও আসন্ন স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমন প্রতিহত করার ঘোষণা দেয়। তারই প্রতিক্রিয়ায় জনৈক হিন্দু যুবক ফেসবুকে একটি পোস্ট দেয়। 

এই অজুহাতে পুরো গ্রামবাসীর উপর স্থানীয় হেফাজত-জামাতের মধ্যযুগীয় বর্বর হামলা সারা জাতিকে স্তম্ভিত করে দেয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকীর দিনে অসাম্প্রদায়িক বাংলাদেশে স্বাধীনতাবিরোধী ও জঙ্গিবাদী গোষ্ঠির মূল হোতা বাবুনগরী ও মামুনুলকে অবিলম্বে হুকুমের আসামি করে গ্রেফতারকৃত ৩৩ জনের সাথে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয় প্রতিবাদ সভায়। সাথে সাথে সারাদেশে জামাতি-হেফাজতি ওয়াজ মাহফিলের নামে সকল প্রকার উস্কানি বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

বক্তরা বলেন, গ্রেফতারকৃত মূল আসামি হেফাজতি নেতা শহিদুল ইসলাম স্বাধীনকে মিথ্যার আশ্রয় নিয়ে যুবলীগের ইউনিয়ন সভাপতি বানিয়ে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতে যে সকল অসৎ অপচেষ্টা চালিয়েছে, আমরা তাদেরও বিচার দাবি করছি। এছাড়াও মাগুড়ায় চিঠি দিয়ে হিন্দু সম্প্রদায়ের প্রতি ধর্মান্তরিত হওয়ার যে আহ্বান জানানো হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। মুজিব জন্মশতবর্ষ ও বাংলাদেশের সূবর্ণজয়ন্তী পালনকালে একটি চিহ্নিত অপশক্তি দেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা তৈরী করতে সচেষ্ট রয়েছে বলেই আওয়ামী লীগনেতৃবৃন্দ মনে করছে এবং এই অপশক্তিকে এখনই সম্মিলিতভাবে রুখে দেয়ার আহ্বান জানান তারা।

বিবৃতি দেন- বীর মুক্তিযাদ্ধা ড. প্রদীপ রন্জন কর, প্রকৌ. মোহাম্মদ আলী সিদ্দিীকী, বীর মুক্তিযাদ্ধা ফারুক হোসাইন, বীর মুক্তিযাদ্ধা মকবুল তালুকদার, সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, তোফায়েল আহমদ চৌধূরী, রমেশ নাথ, বীর মুক্তিযাদ্ধা মিজানুর রহমান চৌধূরী, বীর মুক্তিযাদ্ধা খুরশীদ আনোয়ার বাবলু, বীর মুক্তিযাদ্ধা শওকত আকবর রীচি, বীর মুক্তিযাদ্ধা মুন্সী বশিরউদ্দিন, বীর মুক্তিযাদ্ধা শহিদুল ইসলাম, বীর মুক্তিযাদ্ধা কামরুল হাসান চৌধূরী, অ্যাড. শাহ মো. বখতিয়ার আলী, এম এ করিম জাহাঙ্গীর, জালাল উদ্দিন জলিল, মো. কায়কোবাদ খাঁন, শরিফ কামরুল আলম হীরা, সাংবাদিক হেলাল মাহমুদ,আখতার হোসেন, সিরাজুল ইসলাম সরকার, মমতাজ শাহনাজ, রুমানা আক্তার, এ্যাড  নিজাম আহমেদ, মন্জুর চৌধুরী, সাদেকুল বদরুজ্জামান পান্না, খন্দকার জাহিদুল ইসলাম, শহিদুল ইসলাম, ফিরোজ আহমেদ প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।