স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৩ মার্চ ২০২১, ১৯:০০
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মালয়েশিয়ায় শিশু-কিশোরদের নিয়ে হ্যাকাথন অনুষ্ঠিত হয়েছে।
প্রবাসে বসবাসরত নতুন প্রজন্মের মাঝে স্বাধীনতার গৌরবোজ্জল ইতিহাস তুলে ধরতে তথ্য প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান ইয়ুথ হাব ও বিডি এক্সপ্যাট কিডস ক্লাব যৌথভাবে শিশু-কিশোরদের নিয়ে ২১ মার্চ রাতে ভার্চুয়ালি এ অনুষ্ঠানের আয়োজন করে।
হ্যাকাথনে ৬ থেকে ১৬ বছর বয়সী ৪৮ জন শিশু-কিশোর অংশগ্রহণ করে। ভার্চুয়ালি এই হ্যাকাথনে ১৯টি প্রজেক্ট বিচারকদের সামনে উপস্থাপন করা হয়। সেরা ১টি প্রজেক্টকে চ্যম্পিয়ন, ২টি প্রজেক্টকে রানারআপ ও ১০টি প্রজেক্টকে সেরা প্রজেক্ট ঘোষণা করা হয়।
বিজয়ীদের ডাকযোগে উপহার সামগ্রী প্রেরণ করা হবে বলে আয়োজকরা ঘোষণা দেন।
হ্যাকাথন পরিচালনা করেন ইয়ুথ হাবের প্রেসিডেন্ট পাভেল সারওয়ার। তিনি বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়া, বিডি এক্সপ্যাট ইন মালয়েশিয়া, অভিবাবক ও সকল অংশগ্রহণকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
হ্যাকাথন আয়োজনের মধ্য দিয়ে প্রবাসী বাংলাদেশি নতুন প্রজন্মকে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে দক্ষ করে গড়ে তুলতে চেষ্টা করছেন বলে জানালেন পাভেল সারওয়ার।
সমাপনী অনুষ্ঠান পরিচালনা করেন বিডি এক্সপ্যাটের সহ-প্রতিষ্ঠাতা মুশফিকুর রহমান রিয়াজ। ভার্চুয়ালি অনুষ্টানে অভিভাবকদের মধ্য থেকে বক্তব্য রাখেন শেখ আকতার উদ্দিন আহমেদ ও নুসরাত শামরীন।
হ্যাকাথনে বিচারক হিসাবে ছিলেন ইউনিলিভার বাংলাদেশের হেড অব আইটি সাদাত শাহিদ, আক্সিয়াটা ডিজিটাল এডভার্টাইজিংয়ের রিজিওনাল ডিরেক্টর অব এক্যুইজিশন আরফাকুল আলম ও এরিক্সনের গ্লোবাল আইটি ম্যানেজার সামিউল হাসান।
এনবিএল মানি ট্র্যান্সফার ও ব্রাইটন ইন্টারন্যাশনাল স্কুল এই হ্যাকাথন আয়োজনে পৃষ্ঠপোষকতা করে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারির থেকে ইয়ুথ হাব ও বিডি এক্সপ্যাট কিডস ক্লাব ভার্চুয়ালি কোডিং কর্মশালা শুরু করে। এই কর্মশালয় শিশু-কিশোরদের স্ক্র্যাচ প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং ও এপইনভেন্টর শেখানো হয়েছে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com