শরীফ মোহাম্মদ মিজানুর রহমান, কুয়েত ২৭ মার্চ ২০২১, ১৯:১৭
কুয়েতে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামানের সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলামের অনবদ্য সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন অলংকৃত করেন ১ম সচিব ও দুতালয় প্রধান মোহাম্মদ নিয়াজ মোর্শেদ, শ্রম কাউন্সিলার মোহাম্মদ আবুল হোসেন, জহিরুল ইসলাম খান, কাউন্সিলর পাসপোর্ট ও ভিসা,২য় সচিব হাসান মনিরুল মহিউদ্দিন ও সোনালী ব্যাংক প্রতিনিধি মোহাম্মদ জাকির হোসেন সহ কুয়েত প্রবাসী বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী যথাক্রমে পাঠ করেন- শ্রম কাউন্সিলর আবুল হোসেন, কাউন্সিলর ভিসা ও পাসপোর্ট জহিরুল ইসলাম খান, ১ম সচিব ও দুতালয় প্রধান মোহাম্মদ নিয়াজ মোর্শেদ ও ২য় সচিব হাসান মনিরুল মহিউদ্দিন।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিরা স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেশ ও জাতি গঠনে বাংলাদেশিদের ভূমিকা নিয়ে একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন ও স্বাধীনতা যুদ্ধে বঙ্গবন্ধুর অগ্রণী ভূমিকার উপর বিশদ আলোচনা করেন রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জান, পিএস সি,।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com