shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করল মিশিগান স্টেট যুবলীগ

  কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র ২৯ মার্চ ২০২১, ১৯:৪৭

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করল মিশিগান স্টেট যুবলীগ

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। রোববার (২৮ মার্চ) ডেট্রয়েট সিটির বঙ্গবন্ধুর স্থায়ী মোড়াল সংলগ্ন মাঠে এ আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মিশিগান স্টেট যুবলীগের সভাপতি মো. জাহেদ মাহমুদ আজিজ সুমন। মিশিগান স্টেট যুবলীগের সাধারণ সম্পাদক শেখ বদরুদ্দোজা জুনেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিশিগান মহানগর আওয়ামী লীগের সভাপতি আব্দুস শাকুর খাঁন। 

অন্যানের মধ্যে বক্তব্য রাখেন- মিশিগান স্টেট যুবলীগের সিনিয়র সহসভাপতি সৈয়দ সালেক আহমদ, সহসভাপতি মো. মুমিন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রুম্মান আহমদ চৌধুরী ইভান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইয়াহিয়া, মিশিগান স্টেট সেচ্ছাসেবকলীগের সদস্য সচিব ফয়ছল আহমদ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক কবির আহমদ শাহরিয়ার, মিশিগান স্টেট যুবলীগের উপপ্রচার সম্পাদক আবেদ মনসুর, ক্রিড়া সম্পাদক রাজ রহমান, ত্রাণ সম্পাদক কামরুল হক, সমাজকল্যাণ সম্পাদক হৃদয় আহমদ, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক সেবুল আহমদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আহমদ আলী গাজী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হিমেল দাস, খালেদুর রহমান, মিশিগান স্টেট ছাত্রলীগের আহ্বায়ক খাজা আফজাল হোসেন, সিনিয়র সদস্য ইমরান এইচ নাহিদ, হাসিন হাসনাত, আহমেদ ইকবাল খান, আরিফ আরমান জিসান, শুভন আহমদ, রাফাত আহমেদ খান, মাহিন হাসান, রুহেল আহমদ, গোলাম সররোয়ার প্রমুখ। 

বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে  দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের সকলকে ঐক্যেবদ্ধভাবে প্রবাসে থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাব। আমরা প্রত্যাশা করি, বর্তমান সময়ে বাংলাদেশের সাধারণ জনগন দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার পাশে থাকবে এবং দেশকে এগিয়ে নিতে সাহায্য করবে।

মৌলবাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা। যারা ধর্মের নামে জালাও পোড়াও করে দেশের সম্পদ নষ্ট করছে এর আর যাই হোক দেশপ্রেমিক হতে পারে না। এরা চায় দেশ পাকিস্তান বানাতে। তাদের সামাজিক ও রাজনৈতিকভাবে প্রতিহত করতে হবে। এই বাংলাদেশে কোনও উগ্রবাদ মৌলবাদের ঠাঁই নেই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।