স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৬ এপ্রিল ২০২১, ১৫:১২
অলাভজনক সংগঠন হিসেবে নিবন্ধিত এবং প্রতিষ্ঠিত হলো বাংলাদেশ অস্ট্রেলিয়া ফ্যাশন অ্যাসোসিয়েশন (বাফা)। বাফা একটি বাংলাদেশী প্রডাক্টিভ অ্যাসোসিয়েশন।
এই প্ল্যাটফর্মের মাধ্যমে অস্ট্রেলিয়ায় বসবাসকারী বাংলাদেশী ফ্যাশন ডিজাইনারসহ উদ্যোগী সবাইকে সংযুক্ত রাখছে। এছাড়া দেশীয় সংস্কৃতি ধরে রাখার জন্য বৃহত্তর মিশন ও ভিশনের একটি বাংলাদেশী সংগঠন হিসেবে কাজ করছে।
বাফা সদস্যরা মূলত ফ্যাশন, গহনা, মেক আপ-বিউটি, মেহেদি আর্টিস্ট ইত্যাদি নিয়ে কাজ করেন।
বাফা'র মাধ্যমে সব সদস্যকে বৃহত্তর কমিউনিটির কাছে পৌঁছে দেয়ার লক্ষ্য নিয়ে কাজ চলছে। ২০১৯ সালে, লেইস ফিতা সিডনি প্রথম গ্র্যান্ড ল্যাকেম্বা ঈদ বাজার ইভেন্টের আয়োজন করে। এটি একটি সফল ইভেন্ট ছিল। ২০২০ সালে কোভিড-১৯ সংকটের কারণে ইভেন্টগুলি করা হয়নি।
২০২১ সালে গ্র্যান্ড ল্যাকেম্বা ঈদ বাজার প্রতি ঈদের আগের শনিবার অথ্যাৎ ০৮ মে ও ১৭ জুলাই ক্যাম্পেসি'র অরিয়ন ফাংশন সেন্টারে অনুষ্ঠিত হবে। সরকারী কোভিড সুরক্ষা পরিকল্পনা অনুসরণ করে, বাফা এই ইভেন্টগুলোর নিরাপত্তায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।
সিডনি এবং অন্য শহরগুলি থেকে ফ্যাশন স্টোরগুলি দৃষ্টিনন্দন পোশাক এবং আনুষাঙ্গিক সামগ্রীসহ এই সব আয়োজনে যোগ দিবে বাংলাদেশী প্রবাসীরা।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com