কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র ০৬ এপ্রিল ২০২১, ১৮:১০
আমেরিকায় বসবাসকারী বাংলাদেশী কমিউনিটির অনলাইন ভিত্তিক সংগঠন আমেরিকান বাংলাদেশী কমিউনিটি হেল্প (এবিসিএইচ) গ্রুপের পিকনিক অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার (৪ এপ্রিল) নিউইয়র্কের লং আইল্যান্ডের মেনোরভিলে পেন্ডামিকের কারণে সীমিত আকারে মিলিত হয় সংগঠনের সদস্যরা। সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সদস্যরা খাওয়া-দাওয়া, গান, কৌতুক, স্মৃতিচারণ সহ নানা রকম কর্মকান্ডে মেতে ওঠে।
গ্রুপের তিন জন এ্যাডমিন জাহিদ করিম, তরিকুল ইসলাম মিঠু এবং হাসান ভূঁইয়া জানান, আমেরিকার বাংলাদেশী কমিউনিটির মাঝে এবিসিএইচ গ্রুপের জনপ্রিয়তা দিন বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে শত শত সদস্যরা এই গ্রুপে যোগদান করছেন।
আমেরিকার মাটিতে বসবাসকারী বাংলাদেশী কমিউনিটির মাঝে ঐক্য, সম্প্রীতি ও পারস্পারিক সহযোগিতার মনোভাব গড়ে তোলার জন্য সংগঠনটি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আর সেই লক্ষ্যে অনলাইনে সহযোগিতার পাশাপাশি মাঝে মাঝেই সংগঠনের সদস্যদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
তারা বলেন, পেন্ডামিক জনিত নিরাপত্তার কারণে পুরো পরিবার ও শিশুদেরকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। করোনা পরিস্থিতি একটু শিথিল হলে আগামীতে অনেক বড় আকারে মিলন মেলার আয়োজন করা হবে বলে জানান আয়োজকরা।
অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, ইতিপূর্বে তারা একে অপরকে কখনই দেখেননি, সকলেই সম্পূর্ণ অপরিচিত, অথচ এখানে এসে মনে হচ্ছে আমরা একে অপরের অতি আপনজন, একই পরিবারের সদস্য। এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশী কমিউনিটির মানুষদের পারস্পারিক বন্ধন দৃঢ় হচ্ছে বলে তারা মত প্রকাশ করেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com