মোহাম্মদ সেলিম, আমিরাত প্রতিনিধি ১৩ এপ্রিল ২০২১, ১৪:২০
ইলেক্ট্রিক, প্লাম্বিং ও বিল্ডিং মেটেরিয়ালসের বিপুল সমাহার নিয়ে আবুধাবির শিল্পনগরী নগরী মোছাফ্ফার ৩ নম্বর সানাইয়ার ফেরদৌস বিল্ডিংয়ে আবুধাবির বিশিষ্ট ব্যবসায়ী চট্টগ্রামের রাউজানের অধিবাসী আলহাজ্ব ওসমান তালুকদারের মালিকানাধীন জজিরাতুল আল খালিজ বিল্ডিং মেটেরিয়ালস এলএলসি'র যাত্রা শুরু হল।
গত শুক্রবার (৯ মার্চ) বাদ জুমা যৌতুক বিরোধী আন্দোলনের রূপকার পীরে তরীকত আল্লামা আবুল কাসেম নুরী (মজিআ) দোয়া ও মোনাজাতের মাধ্যমে প্রতিস্ঠানটির শুভ উদ্বোধন করেন।
এ সময়ে আল নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান নু আ ম বদরুদ্দীন, মাওলানা মোহাস্মদ নুরুল আবচার তৈয়বী, ব্যবসায়ী মোহাম্মদ হারুন, ব্যবসায়ী মোজাম্মেল হক, ব্যবসায়ী মোহাম্মদ মোজাম্মেল, মোহাম্মদ শাহাজান, মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ সেলিম, প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আল্লামা আবুল কাসেম নূরী (ম.জি.আ) হালাল ব্যবসার প্রতি গুরুত্বারোপ করে আলহাজ্ব ওসমান তালুকদারের ব্যবসার উত্তরোত্তর উন্নতি কামনা করেন। একইদিন বাদ মাগরিব একই প্রতিষ্ঠানের সফলতার জন্য জিকিরে মোস্তফা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন আনজুমানে খোদ্দামুল মুসলেমীন ইউএই’র প্রতিষ্টাতা সভাপতি আলহাজ্ব আবদুল আজিজ, সাবেক সভাপতি আলহাজ্ব শাহ আলম, সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, আল আইন খোতদ্দামুল মুসলেমীনের মাওলানা নুরূল আমিন আল কাদেরী, শায়ের আবদুল হামিদ আলকাদেরী শায়ের মোহাম্মদ এরশাদুজ্জামান আল কাদেরী প্রমুখ।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com