shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

কবরীর মৃত্যুতে যুক্তরাষ্ট্র প্রবাসীদের শোক

  হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র ১৭ এপ্রিল ২০২১, ১৩:৪০

যুক্তরাষ্ট্র

কিংবদন্তী অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী নেতৃবৃন্দ।

এক শোক বার্তায় যুক্তরাষ্ট্র প্রবাসী নেতৃবৃন্দ বলেন, এদেশের চলচ্চিত্রে কবরী এক উজ্জ্বল নক্ষত্র। অভিনয়ের পাশাপাশি রাজনীতি ও সংস্কৃতি অঙ্গণে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

প্রবাসী নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে, শুক্রবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

যুক্তরাষ্ট্র প্রবাসী নেতৃবৃন্দুদের মাঝে সারা হোসেন কবরীর মৃতুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বংগবনধু পরিষদ যুক্তরাষট এর সভাপতি ড.নুরান নবী, ভা: সাধারন সম্পাদক রেফায়েত চেীধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এমএ সালাম, ভৃততবিদ গিয়াস উদ্ভিদ আহমেদ, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, সাংবাদিক মো: নাসির, আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান মিলন, কবি এবিএম সালেহঊদিদন, সাংবাদিক হেলাল মাহমুদ, বাংলা নিউজ ইউএসএ সম্পাদক মাহফুজুর রহমান আদনান, এম এ করিম জাহাংগীর, ফিরোজ আহমেদ কল্লোল, ওসমান গনি, সুহাস বডুয়া, দেলওয়ার মানিক, শাহাদত হোসেন, ফিরোজ মাহমুদসহ নিউইয়র্কের রাজনীতিক, কবি, লেখক. সাংবাদিক, শিল্পী এবং আরও অনেক গন্যমান্য জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।