shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

কুয়েত বাংলাদেশ দুতাবাসে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

  কুয়েত প্রতিনিধি ১৭ এপ্রিল ২০২১, ২২:৪৮

কুয়েত

কুয়েতে বাংলাদেশ দুতাবাসে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বাংলাদেশের ঐতিহাসিক মুজিবনগর দিবস। এই দিনটি বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে।

এ উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাস আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানের মধ্যে ছিল পবিত্র কোরআন থেকে তিলাওয়াত, বাণী সমুহ পাঠ, দিবসের উপর আলোচনা, মান্যবর রাষ্ট্রদূতের বক্তব্য, বঙ্গবন্ধু কর্ণারে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মহান মুক্তিযুদ্ধে শহীদদের সম্মানে এক মিনিট নীরবতা পালনসহ শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

কুয়েত নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামানের সভাপতিত্বে, সাজেদুল ইসলামের সঞ্চালনায় দূতাবাসের মাল্টিপারপাস হলে আলোচনা সভা শুরু হয়। বাংলাদেশ থেকে প্রেরিত মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। বাণী সমূহ পাঠ করেন যথাক্রমে মহামান্য রাষ্ট্রপতির বাণী পাঠ করেন শ্রম কাউন্সিলার মোহাম্মদ আবুল হোসেন,  মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন প্রথম সচিব জহিরুল ইসলাম খান।

আলোচনায় রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান তার  বক্তব্যে বলেন, স্বাধীনতা যুদ্ধে এই কুষ্টিয়ার মেহেরপুরে বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়েছিল। যা স্বাধীনতা যুদ্ধে অগ্রণী ভুমিকা রাখতে সক্ষম হয়েছিল। এই মুজিবনগর দিবসের গুরুত্ব নিয়ে প্রবাসী বাংলাদেশীরাও বক্তব্য  রেখেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।