মো: এমরান হোসেন তালুকদার, মালদ্বীপ ১৮ এপ্রিল ২০২১, ১৯:৩৫
যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ হাই কমিশন মালদ্বীপে গতকাল শনিবার (১৭ এপ্রিল) ঐতিহাসিক ‘মুজিবনগর দিবস’ উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে হাই কামিশন ভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরুতে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত বাণী পাঠ করে শোনানো হয়।
হাই কমিশনের প্রথম সচিব ও দুতালায় প্রধান মো: সোহেল পারভেজ দিবসটির তাৎপর্য ও প্রেক্ষাপাট ব্যাখ্যা করে তার বক্তব্য প্রদান শেষে, মুজিবনগর দিবস উপলক্ষে অনুষ্ঠানে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হাইকমিশনার রিয়াল এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান তার মূল্যবান বক্তব্য প্রদান সময় প্রথমে তিনি জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে ১ মিনিট নিরবতা পালন করেন।
তিনি জেলখানায় নিহত জাতীয় চার নেতার রুহের মাগফিরাত কামনা করেন। জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশের ক্রমবর্ধমান অগ্রগতি ও সমৃদ্ধির কথা বিশেষ ভাবে উল্লেখ করেন।
করোনা মহামারীর প্রাদুর্ভাব এবং স্বাগতিক দেশের জনসমাগমের উপর কঠোর বিধি নিষেধের কারণে সীমিত পরিসরে হাই কমিশনের অভ্যন্তরে অনুষ্ঠানটি পরিচালনা করা হয়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com