shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

কুয়েতে আকামা নবায়ন না করলে দেশ ত্যাগের হুঁশিয়ারি

  শরীফ মোহাম্মদ মিজানুর রহমান, কুয়েত ১৯ এপ্রিল ২০২১, ১৬:৫৫

কুয়েত

কুয়েতে আকামাবিহীন শ্রমিকদের প্রতি আবারো কড়া হুশিয়ারি। আগামী ১৫ মে এর মধ্যে আকামা নবায়ন না করলে তাদের জরিমানা পরিশোধ করে দেশ ত্যাগ করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তামের আল আলী আরব টাইমসের বরাত দিয়ে একথা জানান।

আকামাবিহীন শ্রমিকদের আগামী ১৫ মে পর্যন্ত আকামা নবায়নের সুযোগ দিয়েছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রী শেখ তামের আল আলী আরব টাইমসকে দেয়া এক বিবৃতিতে একথা জানান। 

মন্ত্রী আরো জানান, যারা সরকারের এই সিদ্ধান্ত গ্রহণ না করে নির্দিষ্ট তারিখের মধ্যে আকামা নবায়ন করতে ব্যর্থ হবে তাদেরকে জরিমানা পরিশোধ করে দেশ ত্যাগ করতে হবে এবং এসকল শ্রমিকরা পুনরায় কুয়েত প্রবেশ করতে পারবেনা। 

এই মহামারী করোনা প্রাদুর্ভাব রোধে সরকারের বিভিন্ন পদক্ষেপের মধ্যে সরকারের এই সিদ্ধান্তের প্রশংসা করেন প্রবাসী বাংলাদেশীরা। এই সুযোগ প্রতিটি আকামাবিহীন শ্রমিকদের গ্রহণ করার উদাত্ত আহবান জানান প্রবাসী বাংলাদেশীরা। 

২০২০ সালের ডিসেম্বর মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক পরিসংখ্যানে প্রায় ১ লক্ষ ৮৬ হাজার আকামাবিহীন শ্রমিক রয়েছে। এরা হল ভারত, বাংলাদেশ, শ্রীলংকা, পাকিস্তান, মিশর, সিরিয়া ও ফিলিপাইনের নাগরিক। এদের মধ্যে অধিকাংশই  গৃহকর্মী কাজের আকামাধারী শ্রমিক। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আকামাবিহীন শ্রমিকদের কোন প্রকার গাফিলতি না করে এই সুযোগ গ্রহণ করার জন্য আবারও জোর তাগিদ দিয়েছেন। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।