shopner bd
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩২
×

রিয়াদে মেডিনোভা মেডিকেল সেন্টারের মত বিনিময় সভা অনুষ্ঠিত

  মোঃ রুস্তম খাঁন, রিয়াদ (সৌদি আরব) প্রতিনিধি ২০ এপ্রিল ২০২১, ২২:২৯

রিয়াদ সৌদি আরব

রিয়াদে মেডিনোভা মেডিকেল সেন্টারের ডিরেক্টর বৃন্দদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে মেডিকেলের হল রুমে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান জামরুল ইসলামের সভাপতিত্বে ডিএমডি জাহাঙ্গীর আলমের পরিচালনায় প্রথমে কুরআন তেলোয়াত করেন আবু হানিফ। 

সভায় প্রতিষ্ঠানের নানাবিধ বিষয় তুলে ধরে বিষদ আলোচনা করা হয়। এরিমধ্যে আগের স্পন্সর ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন একটি কঠিন চেলেঞ্জিন পরিস্থিতি মোকাবিলা করে নতুন উদ্যোমে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে সকলের সহযোগিতা ও পরামর্শ কামনা করা হয়।

আগামী তে স্পন্সরগত কোন ধরনের ঝামেলা না হওয়ার ঘোষণা দেন বর্তমান স্পন্সরের আমেল কেফায়াত উল্লাহ। তিনি তাঁর বক্তব্যে আরো বলেন, আমি তাঁর সাথে কাজ করছি অনেক দিন যাবৎ। তাঁর বাবা ও পরিবারের সদস্যরা অত্যন্ত ভালো মানুষ। আমরা তাঁর কাছে নিরাপদ। আগের স্পন্সর ও বদর আস সামা মেডিকেল সেন্টার নাম পরিবর্তন করে কেন নতুন নামকরণ করা হয়েছে তা তুলে ধরা হয়।

আলোচনায় অংশ গ্রহণ করেন ডাঃ আনোয়ারুল হক, ডাইরেক্টরদের মধ্য থেকে কেফায়াত উল্লাহ, ইঞ্জিনিয়ার আবু হেনা, নূরুল আমিন, মিজানুর রহমান পাটোয়ারী, ডাঃ মোজাম্মেল হক, মোঃ সেলিম, সাংবাদিক মাসুদ রানা, লিটন মিয়া, মাহফুজুর রহমান, নূরুল হক, জহিরুল ইসলাম, মাহফুজ আলম, জহির, সাংবাদিক সেলিম উদ্দীন সহ আরো অনেকে।

পরিশেষে ইফতার ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।