মোহাম্মদ সেলিম, আরব আমিরাত ২৩ এপ্রিল ২০২১, ১৩:০৩
কুমিল্লার হোমনা-তিতাস প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুবাইয়ের আজমানে সংগঠনের সভাপতি আবদুল আউয়াল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মকবুল হোসেনের সঞ্চালনায় সভার কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক হোমনা-তিতাস এর মাননীয় সাংসদ সেলিমা আহমদ এমপি।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী নিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল মাতলুব আহমাদ সাহেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোস্তফা কামাল, মনির হোসেন, আইয়ুব নবী, ওমর ফারুক, ফিরুজ আলম প্রমৃখ্য।
প্রধান অতিথি তাঁহার বক্তব্যে বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই হোমনা-তিতাস এর প্রত্যেকটি প্রবাসী তাদের পরিবার নিশ্চিন্তে দেশে বসবাস করতে পারছেন। এখন আর কোনো প্রবাসীকে দেশে গিয়ে কোন সন্ত্রাস-চাঁদাবাজকে চাঁদা দিতে হয় না। প্রত্যেকটা প্রবাসী তাদের কষ্টার্জিত অর্থ নিশ্চিন্তে বাংলাদেশে বিনিয়োগ করার সুব্যবস্থা করা হচ্ছে। তিনি প্রত্যেকটা প্রবাসীকে সঠিক নিয়মে দেশে অর্থ প্রেরণের জন্য অনুরোধ করেন এবং যে দেশে অবস্থান করছেন সে দেশের সরকারের নিয়ম-নীতি মেনে চলার জন্য দিক-নির্দেশনা দেন। তিনি এই করোনা মহামারীতে যার যার অবস্থান অনুপাতে দেশে অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেন। প্রবাসীদের যেকোনো প্রয়োজনে তাদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com