shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

বাংলাদেশে আলেমদের গ্রেপ্তারে নিউইয়র্কে প্রতিবাদ

  কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র ২৩ এপ্রিল ২০২১, ২২:১৩

যুক্তরাষ্ট্র

পবিত্র রমজান মাসের শুরু থেকেই বাংলাদেশে আলেম-ওলামা ও বিভিন্ন ইসলামি সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে গ্রেপ্তার করা হচ্ছে। এর প্রতিবাদে বিশেষ আলোচনা, দোয়া ও পরামর্শ সভার আয়োজন করেছে নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি আলেম-ওলামা ও সুধীজনরা।

গত বুধবার রাতে তারাবির নামাজের পর দারুল উলুম নিউইয়র্কে এই সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ইউনাইটেড ইমাম-ওলামা কাউন্সিলের প্রেসিডেন্ট ও ম্যানহাটন আস সাফা মসজিদের ইমাম ও খতিব মাওলানা রফিক আহমেদ রেফাহি, জ্যামাইকা মুসলিম সেন্টারের ইমাম ও জামিয়া কোরআনিয়া একাডেমির প্রিন্সিপাল হাফেজ মুজাহিদুল ইসলাম।

বিশেষ এই বৈঠকে আরও উপস্থিত ছিলেন আন নূর কালচালাল সেন্টারের প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ ইসমাঈল, দারুল উলুম নিউইয়র্কের শায়খুল হাদিস মাওলানা আজিজুর রহমান, দারুল কোরআন ওয়াস সুন্নাহ-এর মুহাদ্দিস মাওলানা হাম্মাদ সাহেব, মসজিদ মিশন সেন্টারের ইমাম হাফেজ রফিকুল ইসলাম, আমেরিকান মুসলিম সেন্টারের ইমাম মাওলানা আতাউর রহমান।

উপস্থিত ছিলেন বায়তুল হামদ ইনস্টিটিউটের পরিচালক মাওলানা আনাস উদ্দিন, দারুল উলুমের শিক্ষক হাফেজ জুবায়ের আহমেদ নদভী, ডা. ইলিয়াস আহমেদ, ডা. আসগর হোসাইন, কমিউনিটি লিডার ইউশা মাহবুব, মুহাম্মদ নুর এবং আইটিভি ইউএসএ এর সিইও মুহাম্মদ শহীদুল্লাহ।

বৈঠকে নিউইয়র্কের বাংলাদেশি আলেম-ওলামারা বলেন, বাংলাদেশের সার্বিক উন্নয়নে আলেমদের অনেক অবদান রয়েছে। তাছাড়া প্রবাসেও বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আলেমরা দেশের মুখ উজ্জ্বল করছেন। সরকারকে বিষয়টি বিবেচনায় নিতে হবে। আলেমদেরকে দেশের সাধারণ মানুষ সম্মানের চোখে দেখে থাকে, তাই তাদের অসম্মান করাটা দুঃখজনক।

আলেমদের এমন গ্রেপ্তারের প্রতিবাদে নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিটি দেওয়ার সিদ্ধান্ত হয়। সেখানে পবিত্র ঈদুল ফিতরের আগেই সম্মানিত এসব আলেমদের মুক্তির দাবি করা হবে। বৈঠক শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন হাফেজ মুজাহিদুল ইসলাম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।