কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র ২৫ এপ্রিল ২০২১, ১৪:৪৯
শনিবার বিকেলে শহরের বাংলা টাউনে গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ এই ঘটনার তদন্ত করছে। কোন্যান্ট এবং কমোর এলাকায় এই ঘটনাটি ঘটেছে। একজন সন্দেহভাজন গাড়ি থেকে নেমে লোকটিকে একাধিক গুলি করে পালিয়ে যায়।
সম্ভবত সন্দেহভাজন হালকা রঙের গাড়ি চালাচ্ছিল। তাৎক্ষণিকভাবে ঘটনার ব্যাপারে বিস্তারিত বিবরণ জানা সম্ভব হয়নি। সাম্প্রতিককালে শহরে নানা ধরণের অপরাধ প্রবণতা বেড়েছে। এ কারণে বাংলা ভাষাভাষি অধ্যুষিত এই শহরের কমিউনিটির লোকজন চলাফেরায় স্বাচ্ছন্দ বোধ করছেন না।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com