shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

মালয়েশিয়ায় করোনামুক্তির জন্য গোপালগঞ্জ জেলা সমিতি’র দোয়া ও ইফতার মাহফিল

  ইমরান মোস্তফা, মালয়েশিয়া ২৬ এপ্রিল ২০২১, ১৪:৪৬

মালয়েশিয়া

সিয়াম-সাধনার মাস পবিত্র রমজানে করোনা থেকে মুক্তির জন্য দোয়া ও ইফতার মাহফিল করেছে মালয়েশিয়াস্থ গোপালগঞ্জ জেলা সমিতি।

রোববার রাজধানী কুয়ালালামপুরের পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ শওকত আলী তিনু। করোনা নিয়ন্ত্রনে মালয়েশিয়া সরকারের চলমান বিধিনিষেধ মেনে এ অনুষ্ঠান পরিচালিত হয়।

এসময় করোনা মহামারিতে বিশ্বজুড়ে লক্ষাধিক মানুষের প্রাণহানি ও ধারাবাহিক সংক্রমন বৃদ্ধিতে উদ্বেগ জানান উপস্থিত নেতৃবৃন্দ। এ সংক্রমণ থেকে রক্ষায় সবাইকে আরো সচেতন হওয়ারও আহ্বান জানান তারা।

সংগঠনের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মশিউর রহমান লিংকনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- সংগঠনের উপদেষ্টা বি এম বাবুল হাসান, সহ-সভাপতি বাবুল সর্দার, সামছুল হক, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ মাঝজুম রসি, প্রচার সম্পাদক মোঃ মওদুদ মোল্লাসহ অনেকে।

এসময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন- বিশিষ্ট ব্যাবসায়ী ও কমিউনিটি নেতা অহিদুর রহমান অহিদ, কামরুজ্জামান কামাল, রাশেদ বাদল, এ কামাল চৌধুরি, মনিরুজ্জামান মনির ও নাজমুল ইসলাম বাবুল, শফিক চৌধুরী, শাখাওয়াত হোসেন, আক্তার হোসেন, জহিরুল ইসলাম জহির, রেজাউল হক লায়ন, মজিবুর রহমান বাবু, তাসনিভ শুভ, জসিম উদ্দিন সোহাগ, রবিউল ইসলাম, এরশাদ,  রাসেল, আলম ইসমাইল খান, ফারুক মিয়া, রিয়াজুল, আল আমিন, মাসুদ, রাহুল, মো: সেলিম, জাকির হোসেনসহ যশোর, চাদপুর, ব্রাক্ষনবাড়িয়া, কুমিল্লা, মাদারীপুর, শরীয়তপুর ও বৃহত্তর ফরিদপুর সমিতির নেতৃবৃন্দ। 

এসময় গোপালগঞ্জ সমিতির মাইনুল ইসলাম, আব্দুল আজিজ, মো: হারুনুর রশিদ, শেখ সাদী, সুজন, মইন, মোরশেদ আলম পিয়ার, আকাশসহ অনেকে উপস্থিত ছিলেন। 

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মহিমান্বিত মাস রোজার কল্যানে অচিরেই করোনা মুক্তির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিএম বাবুল হাসান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।