shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

মালয়েশিয়া প্রবাসী দাদন খলিফার হত‍্যাকারীদের দৃষ্ঠান্তমুলক শাষ্ঠির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  মোহাম্মদ মেহেদী হাসান, মালয়েশিয়া ২৭ এপ্রিল ২০২১, ১৪:১০

মালয়েশিয়া

মালয়েশিয়া প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা শরিয়তপুরের দাদন খলিফা হত‍্যাকারীদের দৃষ্ঠান্তমুলক শাষ্ঠির দাবিতে সোমবার (২৬ এপ্রিল) দুপুরে মালয়েশিয়া কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের সামনে বিচারের দাবিতে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশীদের উদ্যোগ মানববন্ধন ও একটি স্মারকলিপি দেওয়া হয়।

দাদন খলিফার আপন বড় মোঃ সালাম খলিফার সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন- আওয়ামীলীগ মালয়েশিয়া শাখার যুগ্ম আহবায়ক অহিদুর রহমান, রাশেদ বাধল, বঙ্গবন্ধু পরিষদ মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া শাখার সভাপতি নাজমুল ইসলাম বাবুল, ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ সেলিম, শফিকুর রহমান চৌধুরী, হুমায়ূন কবির, আব্দুল বাতেন ও স্বেচ্ছাসেবক লীগের নেতা বি এম বাবুল ও প্রদ্বীপ কুমার।

এসময় বক্তারা বলেন, মালয়েশিয়া প্রবাসী দাদন খলিফার চিহ্নিত হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তি দিতে হবে। নিরপরাধ প্রবাসী রেমিটেন্স যোদ্বাকে যারা নৃশংস ভাবে হত্যা করে তারা দেশ জাতির মানবতার দুশমন। এসব চিহ্নিত খুনীদের গ্রেফতার করে ফাঁসি দিতে হবে।

উল্লেখ্য গত ১৫ এপ্রিলে তারাবি নামাজের পর শরীয়তপুর জেলার পালং থানার গয়াঘর খলিফাকান্দি গ্রামে বহু কুর্কমের হোতা ইদ্রিস, তার ভাই শাহজাহান খা, আজহার খা, রশিদ খলিফা, হুকুমের আসামী এস্কান্দর সর্দার, আবুল খা, শুকর বেপারী, বাচচু মাদবর, নাসির মাদবর, আজিজ খলিফা সহ একটি সন্ত্রাসী চক্র, মালয়েশিয়া প্রবাসী দাদন খলিফা কে কুপিয়ে ও গুলি করে নৃশংস ভাবে হত্যা করে পালিয়ে যায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।