নাইমুর রহমান শান্ত, বাহরাইন ০৩ মে ২০২১, ১৬:১০
বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের নিজস্ব ভবন ও অফিস উদ্ভোদন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত ইফতার, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মিজানুর রহমান মিজান এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নোমান উদ্দিন মনির, ফোরাম এর সভাপতি, বাহরাইনের বিশিষ্ট্য ব্যবসায়ী আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে উদ্ভোদক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব ডক্টর নজরুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের সাধারণ সম্পাদক, বিশিষ্ট্য ব্যবসায়ী জনাব আইনুল হক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের কার্যালয় প্রধান জনাব রবিউল ইসলাম, বাংলাদেশ স্কুল বাহরাইনের চেয়ারম্যান জনাব মুহিজ চৌধুরী। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত, বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের এর সাফল্য কামনা করেন এবং দূতাবাস ও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরবর্তীতে বিজনেস ফোরাম এর পক্ষ থেকে মান্যবর রাষ্ট্রদূত ও দূতালয় প্রধান কে সম্মামনা ক্রেষ্ট প্রদান করেন বিজনেস ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com