স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৫ মে ২০২১, ১৩:৩০
গত এপ্রিল মাসে বাংলাদেশে করোনার সংক্রমণ বাড়ায় সরকার ১৪ এপ্রিল থেকে সব ধরনের আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ করে দেয়। টানা ১৭ দিন বন্ধ থাকার পর ১ মে থেকে ৩৮টি দেশের মধ্যে ৩ ধরনের শর্ত দিয়ে আন্তর্জাতিক বিমান চলাচল পুনরায় চালু করে। এ তালিকায় থাকা যুক্তরাজ্য ছাড়া ইতালিসহ ইউরোপের সব দেশের যাত্রীর দেশে ফিরে নিজ খরচে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টিন পালনে প্রজ্ঞাপন জারি করে সরকার। এই প্রক্রিয়ায় টিকিট কাটার আগেই লাগবে হোটেল বুকিং। সরকারের এমন সিদ্ধান্তে ভোগান্তিতে পড়েছেন ইউরোপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।
ক্ষোভ প্রকাশ করে প্রবাসী বলেন, দীর্ঘ ১৪ দিন নিজ খরচে হোটেলে কোয়ারেন্টিনের থাকার সামর্থ্য অনেক বাংলাদেশিরই নেই।
অপর এক নারী প্রবাসী বলেন, সর্বোচ্চ তিন দিন হোটেলে এবং বাকি দিনগুলো বাড়িয়ে কোয়ারেন্টিনের অনুমতি দেন। তাতে প্রবাসীদের অনেক সুবিধা হবে।
করোনা মহামারির প্রথম দিকের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ইতালি। গত প্রায় ১৫ মাস ধরে ইতালি প্রবাসীদের অনেকেরই কাজ নেই, বন্ধ রয়েছে ব্যবসা প্রতিষ্ঠানগুলো। এই অবস্থায় দেশে পৌঁছে নিজ খরচে ১৪ দিনের হোটেল কোয়ারেন্টিনের বিশাল অর্থ খরচ করার সামর্থও নেই অনেকের।
দীর্ঘ প্রতীক্ষার পর পরিবারের সঙ্গে ঈদ করতে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেলেন প্রবাসীদের অনেকেই। কিন্তু ১৪ দিন প্রাতিষ্ঠানিক হোটেল কোয়ারেন্টিনের ঘোষণায় চিন্তার ভাঁজ পড়েছে তাদের কপালে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com