মোঃ রাসেল আহম্মেদ, লিসবন পর্তুগাল ০৫ মে ২০২১, ২১:১১
রাজনীতিবিদ, পেশাজীবি, আলেম ও সাংবাদিকদের সম্মানে লিসবনের স্থানীয় একটি রেস্টুরেন্টে মঙ্গলবার এক ইফতার আয়োজন করে বাংলাদেশ ছাত্রলীগ পর্তুগাল শাখা। ইফতার আয়োজনে উপস্থিত ছিলেন- লিসবনের বিশিষ্ট ব্যবসায়ী, কমিউনিটি ব্যক্তিবর্গ ও পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- পর্তুগাল আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য, কমিউনিটির পরিচিত মুখ এবং পর্তুগাল বাংলাদেশ ফ্রেন্ডশিপ এসোসিয়েশান এর সভাপতি রানা তাসলিম উদ্দিন, পর্তুগাল আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ফখরুল ইসলাম রিপন, বেলজিয়াম আওয়ামী লীগ নেতা আরিফ হক মিন্টু, পর্তুগাল আওয়ামী লীগ নেতা প্রফেসর মইনুদ্দিন উদ্দিন, যুক্তরাজ্য ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক উজ্জল মাহমুদ, পর্তুগাল ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি রনি হোসাইন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক উপ মানব সম্পদ বিষয়ক সম্পাদক শাহ আব্দুল বাসার, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা আব্দুলআল মামুন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, পর্তুগাল ছাত্রলীগ নেতা সোহেল রানা, পাপলু আহমেদ, নুমান হোসেইন, রাহী, মোঃ শাহীন, শাহেদ রাজা, মোস্তাকিম রহমান আমিন, সিদ্দিকী আকাশ রাফি, হোজাইফা তপু, আশিক, রাধা কান্ত, সাদ্দাম হোসেন, আরিফ হোসেন প্রমুখ।
উল্লেখ্য, পর্তুগাল ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান সোহাগ ও সাধারণ সম্পাদক শাহিন দর্জির সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের পর মোনাজাতের মধ্য দিয়ে সকলে ইফতার শুরু করেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com