shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

করোনায় কুয়েতের রেষ্টুরেন্টে নেই ইফতারী বেচাকেনার ধুম

  কুয়েত প্রতিনিধি ০৫ মে ২০২১, ২১:৩৭

কুয়েত

রোজা প্রায় শেষের পথে। কুয়েতের রেষ্টুরেন্ট গুলোতে জমে উঠেনি এখনো ইফতারী বেচাকেনার ধুম। ইফতার পার্টি ও ডাইনিংয়ের নিষেধাজ্ঞা থাকায় নেই আগের মত ক্রেতাদের ভীড়। প্রবাসীরা ঘরেই সেরে নিচ্ছেন নিজেদের  ইফতার।

মহামারী করোনা প্রতিরোধে কুয়েতে ২য় দফায় চলছে সন্ধ্যা ৭ টা থেকে ভোর ৫টা পর্যন্ত ১০ ঘন্টা কারফিউ। ৬টার মধ্যেই সকল রেষ্টুরেন্ট বন্ধ করার নির্দেশনা কুয়েত সরকারের। শুধুমাত্র পার্সেলের মাধ্যমেই ক্রেতাদের চাহিদা পুরন করছে ব্যবসায়ীরা। 

অর্ধবেলা খোলা থাকার কারনে আগের মত আর ক্রেতাদের ভীড় নেই। পুর্বে যেখানে রমজান মাসে ইফতারের সময় এসকল রেষ্টুরেন্ট গুলোতে বাংলাদেশীদের ইফতারের সময় উপচে পড়া ভীড় ছিল, ছিল কেনাবেচায় ধুম। ছিল বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ইফতার পার্টি। মহামারী করোনা রোধে গত রমজান মাস থেকেই সরকারের নির্দেশনা মেনে রেষ্টুরেন্টগুলোতে পার্সেল সার্ভিস চালু রয়েছে মাত্র। 

ডাইনিং এর সু-ব্যবস্থা না থাকায় পার্সেলের মাধ্যমে অর্ডার সরবরাহ করছে রেষ্টুরেন্টগুলো। এমন পরিস্থিতিতে ব্যবসায় আর আগের মত বেচাকেনা নেই। করোনায় ব্যবসার বেহাল দশা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন প্রবাসী বাংলাদেশী ব্যবসায়ীরা। 

রেষ্টুরেন্ট ব্যবসায়ীরা জানান, মহামারী করোনার ভয়াল থাবায় সারাবিশ্বের ন্যায় কুয়েতও বেচাকেনায় মন্দাভাব কেটে উঠেনি। করোনা সংক্রমণ যেমনি বেড়ে গেছে, তেমনি বেড়ে গেছে মৃত্যুহারও। প্রবাসী বাংলাদেশীরা যেন সরকারের নির্দেশনা ও স্বাস্থ্য বিধি মেনে চলেন এই আশাবাদ ব্যক্ত করেন।

দেশটিতে এ পর্যন্ত ২ লাখ ৭৫ হাজার করোনায় আক্রান্ত হয়েছেন। ২ লাখ ৫৯ হাজার সুস্থ হয়ে ঘরে ফিরে গেছেন। তাছাড়া সর্বমোট ১৫৬৯ জন মৃত্যুবরণ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।