shopner bd
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
×

বিয়ে করেছেন সোহেল চৌধুরী-দিতির ছেলে সাফায়েত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০৬ মে ২০২১, ২২:২৮

সোহেল চৌধুরী-দিতির ছেলে সাফায়েত

বিয়ে করেছেন চিত্রনায়ক সোহেল চৌধুরী ও দিতির ছেলে সাফায়েত চৌধুরী। সম্প্রতি নেদারল্যান্ডসের আমস্টারডামে দীর্ঘদিনের প্রেমিকা ভ্যান ক্রালিংকেন-কে বিয়ে করেন সাফায়েত। ক্রালিংকেন সে দেশেরই নাগরিক। বিয়ের পর কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে, যাতে সাফায়েত ও ক্রালিংকেনকে আনন্দময় মুহূর্ত উদযাপন করতে দেখা যাচ্ছে।

সাফায়েত চৌধুরী তার ফেসবুক পোস্টে লিখেছেন, 'ছয় বছর একসঙ্গে কাটানোর পর জীবনের নতুন অধ্যায়ের শুরু। চমৎকার একজন নারীর সঙ্গে যৌথ জীবন শুরু করতে পেরে আনন্দিত'।

সাফায়েত চৌধুরী বর্তমানে নেদারল্যান্ডসে বসবাস করছেন। সেখানে রিয়ারসন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি। নেদারল্যারন্ডসে বিয়ের আনুষ্ঠানিকতা হওয়ার কারণে সেই আয়োজনে উপস্থিত হতে পারেননি তার বোন লামিয়া চৌধুরী। জুম কলের মাধ্যমে যুক্ত হয়ে ভাইয়ের বউকে স্বাগত জানান দিতিকন্যা। করোনা সঙ্কটের কারণে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান আপাতত স্থগিত করা হয়েছে।

সোহেল চৌধুরী ও দিতি বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় জুটি ও অভিনয়শিল্পী। ১৯৯৮  সালের ১৮ ডিসেম্বর বনানীর ১৭ নম্বর রোডের আবেদীন টাওয়ারে ট্রাম্পস ক্লাবের নিচে সোহেলকে গুলি করে হত্যা করা হয়। মস্তিষ্কে ক্যানসারে আক্রান্ত হওয়ায় ২০১৫ সালের ২৫ জুলাই থেকে ভারতের চেন্নাইয়ের মাদ্রাজ ইনস্টিটিউট অব অর্থোপেডিকস অ্যান্ড ট্রমাটোলজি (এমআইওটি) হাসপাতালে নেওয়া হয় দিতিকে।

মাঝে কিছুটা সুস্থ হয়ে দেশে ফিরে আসেন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে সেই বছরের নভেম্বরে আবারও একই হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। বেশ কিছুদিন চিকিৎসাধীন থাকার পরও অবস্থার উন্নতি না হওয়ায় ৮ জানুয়ারি তাকে দেশে ফিরিয়ে আনা হয়। দেশে ফেরার পরপরই তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের আইসিইউতে থাকাকালীন ২০১৬ সালের ২০ মার্চ বিকেল ৪টা ৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যগ করেন বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনয়শিল্পী দিতি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।