shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী অনুপ ভট্টাচার্যর মৃত্যুতে যুক্তরাষ্ট্র প্রবাসীদের শোক

  হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র ০৭ মে ২০২১, ১৫:২০

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ও প্রখ্যাত সুরকার অনুপ ভট্টাচার্য মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে রাজধানীর আসগর আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছন হাসপাতালটির ইমার্জেন্সি বিভাগে দায়িত্বরত চিকিৎসক সাবরিনা। অনুপ ভট্টাচার্য ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’, ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘নোঙর তোলো তোলো’- এমন অনেক ঐতিহাসিক সমবেত গানের অন্যতম কণ্ঠশিল্পী অনুপ ভট্টাচার্য। মিতালী মুখার্জির কণ্ঠে ‌‘সুখ পাখিরে’, রফিকুল আলমের কণ্ঠে ‘বৈশাখী মেঘের কাছে’সহ এমন অসংখ্য গানের সুরস্রষ্টাও ছিলেন তিনি। দারুণ গাইতেন রবীন্দ্রসংগীত।

এই কণ্ঠযোদ্ধার প্রয়ানে যুক্তরাষ্ট্র প্রবাসীদের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র এর সভাপতি ড. নুরুন নবী, ভা: সাধারন সম্পাদক রেফায়েত চেীধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এমএ সালাম, লেখক সিকদার গিয়াস ঊদ্দিন, ভৃততবিদ গিয়াস উদ্ভিদ আহমেদ, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, সাংবাদিক মো: নাসির, কবি এবিএম সালেহ উদদীন, আওয়ামী লীগ নেতা মাহবুবুর রহমান মিলন, সাংবাদিক হেলাল মাহমুদ, এম এ করিম জাহাঙ্গীর, ফিরোজ আহমেদ কল্লোল, ওসমান গনি, সুহাস বডুয়া, দেলওয়ার মানিক, শাহাদত হোসেন, ফিরোজ মাহমুদ, জেএসডি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হাজী আনোয়ার হোসেন লিটন, সাধারন সম্পাদক সামসুঊদদিন আহমেদ শামীম, সহ নিউইয়কের রাজনৈতিক, কবি, লেখক, সাংবাদিক, শিল্পী এবং আরও অনেক গন্যমান্য জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।