ইমরান মোস্তফা, মালয়েশিয়া ০৭ মে ২০২১, ১৮:০০
মালয়েশিয়ায় প্রবাসীদের নিয়ে স্বেচ্ছাসেবকমুলক কাজকরা প্রবাসী অধিকার পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সংগঠনটির সেলাঙ্গড় প্রাদেশিক কমিটি'র উদ্যোগে মালয়েশিয়ার শাহ আলমের একটি কনভেনশন সেন্টারে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
মালয়েশিয়া প্রবাসী অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোঃ সালাউদ্দিন গাজী ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রুহুল আমিনের অনুষ্ঠান পরিচালনায় সেলাঙ্গড় বিভাগীয় কমিটির সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত- ছিলেন মালয়েশিয়া কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ জাহিদ হাসান ও সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ আহমেদ।
এসময় জার্মান থেকে টেলি কনফারেন্স বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার কবির হোসেন।
ইফতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন- সংগঠনের কেন্দ্রীয় যুগ্ন-সাধারন সম্পাদক মোহাম্মদ সাফায়েত হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আল মামুন, দপ্তর সম্পাদক তারিকুর রহমান।
আরও উপস্থিত ছিলেন আহম্মেদ ওয়াসিম, ইমরান খাকি, আমীর হোসেন, এসএম হাসান, রায়হান উদ্দিন, এনামুল রুবেল, এসএম আজিম, তারিকুল, বোরহান উদ্দিন, মোস্তফা জামিল, মনিরুজ্জামান, মুজাম্মেল মিরাজ, রুহুল, আমিন মামুন মিয়াসহ সেলাঙ্গড় বিভাগের নেতৃবৃন্দ প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিশ্বজুড়ে মহামারি আকার ধারন করা করোনা ভাইরাস থেকে মুক্তি'র জন্য দোয়া ও মোনাজাত করা হয়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com