মোঃ রাসেল আহম্মেদ, লিসবন পর্তুগাল ০৭ মে ২০২১, ১৮:০৬
লন্ডনে অবস্থান রত বাংলাদেশী পর্তুগীজ কমিউনিটির উদ্যোগে গত বুধবার স্থানীয় এক রেস্টুরেন্টে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
তাহের আহমেদ চৌধুরীর তত্ত্বাবধানে এবং মিজানুর রহমান খানের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন- লন্ডনে বসবাসরত পর্তুগিজ বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ।
.jpg)
উপস্থিত ছিলেন- বাংলাদেশ কমিউনিটির পর্তুগালের সাবেক নির্বাচিত সভাপতি জনাব সাব্বির হাসান, আব্দুস সামাদ, কমিউনিটি নেতা জনাব জাহাঙ্গীর, আলম সরদার, সোহাইব মিয়া, নাসির উদ্দিন, আব্দুল হাই, রাসেল আহমেদ, সায়মন সম্রাট, জুবায়ের মিয়া, রাকিবুল ইসলাম, বাবুল আহমেদ, ইঞ্জিনিয়ার আরিফুর রহমান সহ অনেকে।
.jpg)
রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন লিসবন মারতিম মনিজ জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা ইব্রাহিম মোল্লা এবং দোয়া পরিচালনা করেন লিসবন বায়তুল মোকাররম জামে মসজিদ পর্তুগালের সম্মানিত খতিব মুফতি আবু সাঈদ।
এছাড়া উপস্থিত ছিলেন পর্তুগাল বরিশাল কমিউনিটির সভাপতি জনাব লস্কর নোমান, আব্দুল আহাদ, বুলবুল প্রমূখ।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com