মোঃ রাসেল আহম্মেদ, লিসবন পর্তুগাল ০৮ মে ২০২১, ১৮:৩৮
পর্তুগালের বাংলাদেশীদের সুপরিচিত আদর্শিক সংগঠন "কমিউনিদাদ রিলেজিয়েসাও কলতুরাল ইসলামিকা এম পর্তুগাল" (CRCIPT)র উদ্যোগে সাংবাদিক ও কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। স্থানীয় সময় শুক্রবার বাংলাদেশী অধ্যুষিত এলাকায় ফুড গার্ডেন রেস্টুরেন্টে উক্ত ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
_1.jpg)
সংগঠনের জেনারেল সেক্রেটারী আবু নাঈম মু শহীদুল্লাহর পরিচালনায় ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মোশারফ হোসাইন। এসময় বক্তব্য রাখেন- বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তি রানা তাসলিম উদ্দিন, নজরুল ইসলাম শিকদার, মাত্রিম মনিজ জামে মসজিদের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ শামসুল ইসলাম, মু কামাল উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী কবি মোরশেদ কামাল, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রনি মোহাম্মদ, সেক্রেটারী রাসেল আহাম্মদ, মাতৃম মনিজ জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দিন।

ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করেন বায়তুল মোকাররম ইসলামিক সেন্টার এর খতিব অধ্যাপক আবু সাঈদ।
সংগঠনের সভাপতি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, CRCIPT একটি মানব কল্যাণ মুখি সংগঠন। আমরা পর্তুগাল সরকারের নিয়ম নীতি মেনে মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছি। এসময় এই কাজে কমিউনিটির সকলে সহযোগিতা কামনা করেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com