shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

মালয়েশিয়ায় অভিবাসিদের পুলিশি হয়রানি বন্ধে পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি আইজিপি'র

  ইমরান মোস্তফা, মালয়েশিয়া ০৮ মে ২০২১, ১৮:৪৯

মালয়েশিয়া

মালয়েশিয়ায় বসবাসরত বিদেশি অভিবাসীদের পুলিশি হয়রানি বন্ধে কার্যকরি পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটির প্রশাসন। পুলিশি নবনিযুক্ত আইজিপি দাতুক সেরি আক্রিল সানি আব্দুল্লাহ'র করা এক মন্তব্যে এমনই পূর্বাভাস পাওয়া গেছে।

শুক্রবার (০৭ মে) এক বক্তব্যে ভিসা ও কাগজপত্র যাচাই বাছাই এর নামে অভিবাসিদের হয়রানি করা হয় বলে মন্তব্য করেন আইজিপি। 

তিনি বলেন, পুলিশ'কে তার আইনের অপব্যাবহার করা থেকে বিরত রাখতে হবে। খুব শীঘ্রই সুনির্দিষ্ট কারন ছাড়া গড়পড়তায় অভিবাসিদের যাচাই-বাছাই রোধে আইন সংশোধনের উদ্যোগ নেবেন বলেন মন্তব্য করেন পুলিশের এ শীর্ষ কর্মকর্তা।

মালয়েশিয়ার সরকারি সংবাদ মাধ্যম বারনামা'কে দেয়া এক স্বাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বৈধ পাসপোর্ট ভিসা থাকার পরও যাচাই-বাছাই এর নামে দু'সপ্তাহ পুলিশি হেফাজতে রাখারও সমালোচনা করেন তিনি। এ ধরনের কার্যক্রম পুলিশের আইন অবমাননার শামিল বলে মন্তব্য করেন তিনি। 

নতুন আইজিপি'র এ ধরনের মন্তব্যকে ইতিবাচক হিসাবে দেখছে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশীরা। প্রশাষনের সর্বোচ্চ মহল থেকে পুলিশি হয়রানি বন্ধে পদক্ষেপ নিলে হয়রানি মুক্ত হবে এখানে বসবাসরত কয়েক লক্ষ প্রবাসী।

উল্লেখ্য, মালয়েশিয়ায় রাস্তাঘাটে চলাচলের সময় পুলিশের হাতে প্রবাসীদের হয়রানির অভিযোগ দীর্ঘদিনের। বৈধ কাগজপত্র থাকার পরও নানাভাবে হয়রানি করা হয় তাদের। পাসপোর্ট ভিসা থাকার পরও তা যাঁচাই বাঁছাই এর নামে থানা হাজতে ধরে নিয়ে রাখা হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।