ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা

শারজাস্থ যুগ্ন আহ্বায়ক জনাব বেলায়েত হোসেন হিরুর সঞ্চালনায় আহ্বায়ক লেফটেন্যান্ট (অব:) কাজী গুলশান আরার সভাপতিত্বে ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
পরিচিতি সভায় উপস্থিত ছিলেন- যুগ্ন আহ্বায়ক প্রকৌশলী এস এম মহিউদ্দিন বেলাল রনি, যুগ্ন আহ্বায়ক মামুনুর রসিদ,যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ সালাউদ্দিন কাদের বাপ্পী,সদস্য মো. নুরুল আমিন বাবুল, রিয়াদ বিন রাজু,জনাব হেলাল বাদশা, মো. সাইফুদ্দীন সাইফ, মো. আইয়ুব খান, মো. রাজু সরকার, মো. শেখ নুরুল ইসলাম রাশেদ, মোহাম্মদ বশির, মো. দেলোয়ার হোসাইন, মো. বোরহান উদ্দিন বোরহান, মো. রায়হান বাদশা।
সভায় একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও সকলের বক্তব্য একটি কথায় সুন্দরভাবে ফুটে আসে,তা হচ্ছে ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে প্রবাসের মাটিতে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে তরুণ প্রজন্মের কাছে পৌছে দেয়া এবং দেশের সকল সাংস্কৃতিক বিষয়ক কার্যক্রম বাস্তবায়ন করায় ইয়ুথ বাংলা কালচারাল ফোরামের মূল উদ্দেশ্য।
সকলে মিলে ঐক্যবদ্বভাবে কাজ করলে প্রবাসের মাটিতে ইয়ুথ বাংলা কালচারাল ফোরামের কার্যক্রমকে অনেক দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া যাবে বলে আশা ব্যক্ত করেছেন উপস্থিত বক্তারা।