ই এম আকাশ, কাতার ০৯ মে ২০২১, ১৬:২৫
সংগঠনের সভাপতি ই এম আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- দোহা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আলহাজ্ব হাসান মাবুদ।
রাজধানী দোহার লামিজন মিলনায়তনে কাতার বাংলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আমিন ব্যাপারীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা কাতার বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকবর হোসেন বাচ্চু।
বিশেষ অতিথি ছিলেন- অধ্যাপক তপন মহাজন, বাংলাদেশ স্যোশাল ক্লাবের সভাপতি মোহাম্মদ হারুন, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম, কাতার যুবলীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন চৌধুরী।
.jpg)
সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সি: সহ-সভাপতি গোলাম মাওলা হাজারি,যুগ্ন সাধারণ সম্পাদক এম এ সালাম, প্রচার সম্পাদক আবু হানিফ রানা। আরো উপস্থিত ছিলেন, সবুজ মল্লিক, ফখরুল ইসলাম, শেখ ফারুক, আহসান উল্লাহ সজিব, সহ অন্যান্যরা।
পরে দেশ জাতির সমৃদ্ধি কামনা ও বিশ্ব ব্যাপী করোনা মহামারী থেকে বিশ্ববাসীকে মুক্ত রাখতে দোয়া ও মোনাজাত করেন হাফেজ মাওলানা আতাউল্লাহ কাউসার। পরে ইফতার আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com