shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপিত

  কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র ১৪ মে ২০২১, ১৩:৫৭

যুক্তরাষ্ট্র

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ঈদ-উল-ফিতর পালিত হয়েছে নিউইর্য়ক, মিশিগান সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন ষ্টেটে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। তবে বেশির ভাগ নামাজ সকাল ৭ টা থেকে ১০ টার মধ্যে শেষ হয়। করোনার কারনে সরকারের বেঁধে দেওয়া সাস্থ্য বিধি মেনেই নামাজ আদায় করেন সবাই। ঈদের নামাজে প্রবাসী বাংলাদেশি ছাড়াও পাকিস্তানি, ভারতীয়, ইরানি, ইরাকি, নাইজেরিয়ান, ফিলিস্তিনি, আলেজেরিয়ানসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসলিম নারী ও পুরুষ মুসল্লি শরীক হন।

নামাজ শেষে বিশ্বের সকল মানুষের শান্তি এবং মুসলিম রাষ্ট্রের শান্তি কামনা করে দোয়া করা হয়।

উল্লেখ্য ভৌগোলিক অবস্থান ও সময়ের পার্থক্যের কারণে বিশ্বের সব দেশে একইসঙ্গে ঈদ উদযাপিত হচ্ছে না। বৃহস্পতিবার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, তুরস্ক, থাইল্যান্ড যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কুয়েত, বাহরাইন, সুদান, মিশর, ফিলিস্তিন, ইরাক, সিরিয়া, জর্ডান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে ঈদ উদযাপিত হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।