shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ বাংলাদেশির

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৬ মে ২০২১, ১৩:৪৫

বাহরাইনে সড়ক দুর্ঘটনা

বাহরাইনে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন। এতে গুরুতর আহত অপর এক বাংলাদেশি। তাঁকে  হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, শনিবার স্থানীয় সময় ভোর ৩টার দিকে জাল্লাক বিচ থেকে ঈদে ঘোরাঘুরি শেষে রাজধানী মানামায় ফিরছিলেন হতাহত বাংলাদেশিরা। পথে তাঁদের বহনকারী প্রাইভেট কারটির সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিন বাংলাদেশি।

নিহতদের মধ্যে দুইজনের পরিচয় জানা গেছে। এঁরা হলেন  শরীয়তপুরের জাজিরা উপজেলার দক্ষিণ ডবলদিয়া কাজি কান্দি গ্রামের মজিবুর মাতব্বরের ছেলে সুজন মাতব্বর ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মান্দিরপুর গ্রামের রাকিব উদ্দিনের ছেলে কে এম রুহুল রাব্বি।

গুরুতর আহত চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার শ্রীপুর বাজারের জিতু বকুলের ছেলে মো. রুবেল বাহরাইন মিলিটারি হাসপাতালে চিকিৎসাধীন।

তিন বাংলাদেশির মরদেহ উদ্ধার করে সালমানিয়া হাসপাতালের মর্গে রেখেছে বাহরাইন পুলিশ। বাংলাদেশ দূতাবাস জরুরি ভিত্তিতে তিন বাংলাদেশির মরদেহ দেশে পাঠাতে সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।