স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৬ মে ২০২১, ১৩:৫৩
জীবনে একটু আর্থিক স্বাচ্ছন্দ্য আনতে ও পরিবারের মুখে হাসি ফোটাতে স্বদেশ ছেড়ে মালয়েশিয়ায় পাড়ি দেয়া প্রবাসী নির্মাণশ্রমিকদের ঈদ কাটে অনেকটাই নিঃসঙ্গ আর একাকিত্বে। তবুও ভাগ্য উন্নয়নের জন্য লড়াই করে যান রেমিটেন্স যোদ্ধারা। মাস শেষে বেতন পেয়ে ঈদের টাকা পাঠিয়ে পরিবারের মুখে হাসি দেখে কিছুটা আনন্দ অনুভব করেন এ প্রবাসীরা।
একদিকে করোনাকালীন অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যেও হাড়ভাঙা পরিশ্রম করে অর্থ উপার্জন করে দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন এ প্রবাসী নির্মাণশ্রমিকরা। কারণ একটাই প্রিয়জনের মুখে হাসি ফোটানো। বিদেশের মাটিতে তাদের ঈদ কাটে নিঃসঙ্গ আর একাকিত্বে। উন্নত জীবন, পরিবারের একচিলতে সুখ আর মুখভরা হাসি ফোটাতে বিদেশের মাটিতে দিনরাত কাজ করে চলেছেন তারা। কেমন আছেন তারা এ ঈদে।
এ বছর মসজিদে সীমিত পরিসরে ঈদের জামাত আদায় করতে পারলেও ঘরোয়া আয়োজনেই সীমাবদ্ধ ছিল প্রবাসীদের ঈদ উৎসব।
নানা জটিলতায় দেশে গিয়ে প্রিয়জনের সঙ্গে দেখা করতে পারেননি অনেক প্রবাসী। করোনাকালে মোবাইল ফোন আর ভার্চুয়ালি কথা বলে ঈদ কেটেছে তাদের।
আবারও কর্মস্থলে ফিরে কাজে ফিরতে হয়েছে তাদের।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com