স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২০ মে ২০২১, ০৭:১০
সৌদি আরবে বাংলাদেশ বিমানের সব ফ্লাইট আজ বৃহস্পতিবার থেকে আগামী পাঁচ দিনের (২০ মে থেকে ২৪ মে পর্যন্ত) জন্য স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সৌদি আরব কর্তৃপক্ষের হোটেল কোয়ারেন্টিনসহ বিভিন্ন শর্তারোপের কারণে এ সিদ্ধান্ত নিয়েছে তারা। বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এই সময়ে ভ্রমণের জন্য টিকিট বুকিং দেওয়া যাত্রীদের হোটেল বুকিং ও পরবর্তী যাত্রার সময় নির্ধারণের জন্য নিকটবর্তী যেকোনো বিমান অফিসে যোগাযোগের অনুরোধ করেছে এয়ারলাইন্সটি।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com