shopner bd
সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
×

কাতারস্থ দূতাবাসে বয়স সংশোধনের সুযোগ

  কাতার প্রতিনিধি ২১ মে ২০২১, ২২:০১

কাতার

কাতারে বসবাসরত বাংলাদেশি অভিবাসীদের পাসপোর্টে তথ্য সংশোধন (বয়স পরিবর্তন) সংক্রান্ত নির্দেশনা প্রদান করেছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক মেশিন রিডেবল পাসপোর্টের তথ্য পরিবর্তন (বয়স পরিবর্তন) সংক্রান্ত ঘোষণার পরিপ্রেক্ষিতে কাতারস্থ বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছে।

পাসপোর্টে বয়স সংশোধনের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত পরিবর্তনের জন্য আবেদন করা যাবে। এক্ষেত্রে বাংলাদেশ জাতীয় পরিচয়পত্র অথবা শিক্ষাগত যোগ্যতার সনদ এবং হালনাগাদ জন্মনিবন্ধন সনদ তথ্য পরিবর্তনের স্বপক্ষে পাসপোর্ট আবেদনের সময় দাখিল করতে হবে। পাসপোর্টে তথ্য সংশোধন (বয়স পরিবর্তন) সংক্রান্ত বিষয়ে আগামী ৩১ অক্টোবরের মধ্যে বাংলাদেশ দূতাবাসে আবেদন করতে হবে।

বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর পাসপোর্টের আবেদনকারীদের তথ্য হালনাগাদের সুযোগ রেখেছে। নাম, জন্ম তারিখ ছাড়াও বর্তমান ঠিকানা ও কর্মক্ষেত্রসহ বিভিন্ন ধরনের তথ্য হালনাগাদ করা যাবে।

এ ছাড়া বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইট সূত্র বলছে, মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) তথ্য সংশোধন বা পরিবর্তন করতে চাইলে পাসপোর্ট রি-ইস্যুর জন্য আবেদন করতে হবে। এজন্য আবেদনকারীকে এক পৃষ্ঠার একটি ফরম পূরণ করতে হবে। ফরমে আগের তথ্য ও হালনাগাদ তথ্য দুটোই দিতে হবে। এসময় তথ্য হালনাগাদের স্বপক্ষে সুনির্দিষ্ট প্রমাণপত্র জমা দিতে হবে। অধিদপ্তর এসব কাগজপত্র যাচাই-বাছাই করে পাসপোর্ট হালনাগাদ করবে।

পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইট সূত্র আরও বলছে, পুরোনো পাসপোর্টে নাম, বাবার নাম, মায়ের নাম পরিবর্তনের কোনো সুযোগ নেই, তবে শব্দের বানান পরিবর্তনযোগ্য। পাসপোর্ট তথ্য হালনাগাদে আলাদা করে ফি দিতে হয় না, নতুন পাসপোর্ট তৈরি বা রি-ইস্যু করার নির্দিষ্ট একই ফি দিয়ে সকল ধরনের সংশোধন করা যাবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।