shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

ভ্যাকসিন নিলেও কাতারে বাংলাদেশিদের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক

  কাতার প্রতিনিধি ২৪ মে ২০২১, ১৪:১২

কাতার

কাতার প্রবেশে গালফ ও অন্যান্য দেশের নাগরিকদের ফুল ডোজ করোনা ভ্যাকসিন দেওয়া থাকলে লাগবে না হোটেল কোয়ারেন্টাইন। তবে কাতার সরকারের লাল তালিকাভুক্ত থাকা দেশ থেকে ফুল ডোজ ভ্যাকসিন দিয়ে এলে বাসায় হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে ৭ দিন।

তবে ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ফিলিপাইনসহ ছয় দেশের নাগরিকদের কাতারে প্রবেশ করলে ১০ থেকে ১৪ দিন পর্যন্ত থাকতে হবে হোটেল কোয়ারেন্টাইনে, তাও আবার নিজ খরচে। বিশ্বের বিভিন্ন দেশের মতো ফুল ডোজ করোনার ভ্যাকসিন নেওয়া প্রবাসী বাংলাদেশিদের জন্যও হোটেল কোয়ারেন্টাইন উঠিয়ে নেওয়া দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

এ বিষয়ে এক প্রবাসী বাংলাদেশিরা বলেন, যারা বাংলাদেশ থেকে ভ্যাকসিন দিয়ে এসেছে, তাদের জন্য হোটেল কোয়ারেন্টাইন উঠিয়ে নেওয়া হলে আমরা যারা প্রবাসী বাংলাদেশি আসছি, তাদের জন্য অনেক সুবিধা হতো। 

অপর এক প্রবাসী বলেন, অনেকেই দেশ থেকে ভ্যাকসিন নিয়ে আসছে। তাদের জন্য কাতার সরকার যদি তার সিদ্ধান্ত পরিবর্তন করত তবে বাংলাদেশিদের খুব উপকার হতো। 

ভ্যাকসিনেশন কার্যক্রম অব্যাহত থাকায় কাতারের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। প্রতিদিনই কমছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। দেশটিতে ২৩ লাখের বেশি ডোজ ভ্যাকসিন মানুষের দেহে প্রয়োগ করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।