shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

স্বাভাবিকের পথে ফ্রান্স

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩০ মে ২০২১, ১৫:৪৫

স্বাভাবিকের পথে ফ্রান্স

করোনা বিধিনিষেধ শিথিল করায় অনেকটাই স্বাভাবিকের পথে ফ্রান্স। রেস্টুরেন্ট, বারসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে বাড়ছে ক্রেতাদের ভিড়।

ব্যবসায়ীরা বলছেন, স্বাস্থ্যবিধি মেনেই চলছে সবকিছু। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় ইউনিয়নের পরিচালক সতর্ক করে বলেছেন, এখনো শেষ হয়নি করোনার প্রকোপ। তাই স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে করতে হবে সবকিছু।

রেস্টুরেন্টে বসে খেতে পেরে আমরা অনেক আনন্দিত। বন্ধুবান্ধবদের নিয়ে রেস্টুরেন্টে খেতে আসলাম। এটি আমাদের জন্য আনন্দের বিষয় যে, ধীরে ধীরে স্বাভাবিক দিকেই ফিরছে দেশ। আশা করছি আমরা আগের অবস্থায় ফিরতে পারব।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (৩০ মে) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৬ লাখ ৫৭ হাজার ৫৭২ জন। ভাইরাসটিতে মারা গেছেন এক লাখ ৯ হাজার ৩৫৮ জন।

বিশ্বে মারা গেছেন আরও ১০ হাজার ৮১০ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৪৪ হাজার ৮৫৯ জন। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে ৩৫ লাখ ৪৮ হাজার ৯৮ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৬ লাখ ১৪ হাজার ৯৩৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ কোটি ২৭ লাখ ৪২ হাজার ৪৩১ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪০ লাখ ৩৫ হাজার ৩১৮ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৯ হাজার ৪২১ জনের।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।