shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

লকডাউনে মালয়েশিয়ায় যা যা নিষিদ্ধ

  ইমরান মোস্তফা, মালয়েশিয়া ৩০ মে ২০২১, ১৯:০৩

মালয়েশিয়া

মালয়েশিয়ায় করোনা নিয়ন্ত্রনে সোমবার থেকে দু'সপ্তাহে'র কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। আগের মতো লকডাউন থাকলেও বিধিনিষেধে আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন। দেশটির সিনিয়র মন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি আজ (রবিবার) এক যৌথ সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রী, অপ্রয়োজনে কাউকে বাইরে না যাওয়ার অনুরোধ জানান। তবে নিতান্ত প্রয়োজনে কেউ বের হলে তা ১০ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে এবং এক গাড়িতে সর্বোচ্চ ২ জন চলতে পারবেন। বাইরে যাওয়ার সময় প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই সঙ্গে রাখতে হবে। তবে আন্ত: জেলা ও আন্ত: রাজ্য ভ্রমনের অনুমতি দেয়া হয়নি। 

লকডাউনের মধ্যে শারিরিক সংস্পর্শে না এসে খেলাধুলা, বিনোদন ও জগিং চালানো যাবে তবে তা সকাল ৭  টা থেকে রাত ৮ টার মধ্যে। করোনায় সম্মুখ যোদ্ধা হিসাবে কাজ করছে এমন বাবা-মায়ে'র সন্তানদের জন্য কিন্ডারগার্টেন ও নার্সারি খোলা থাকবে।

তবে ১৭ টি খাত বাদে সামাজিক ও অর্থনীতির অন্যান্য সকল খাঁত বন্ধ ঘোষণা করা হয়েছে। খোলা থাকবে এমন খাঁতগুলো হচ্ছে ফুড ও বেভারেজ, ক্লিনিক ও স্বাস্থ্যসেবা, পানি, বিদ্যুত, সিকিউরিটি ও সেফটি, প্রতিরক্ষা, জরুরী সেবা, সমাজকল্যান ও মানবিক সহায়তা কেন্দ্র, পয়:নিস্কাষন কর্মী, গনপরিবহন, জল ও স্থল বন্দরের কার্যক্রম, গণমাধ্যম, টেলিযোগাযোগ, কুরিয়ার সার্ভিস, ব্যাংক, বীমা, ই-কমার্স, তেল সরবরাহ,  কোয়ারিন্টাইন ও আইসোলেশান হিসাবে ব্যববহারিত হোটেল ও আবাসন, অতি জরুরী কন্সট্রাকশন ও ডেলিভারি সার্ভিস। 

এছাড়া সব ধরনের কার্যক্রম দু'সপ্তাহের জন্য সম্পুর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রনালয়ের ডিজি নুর হিশাম আব্দুল্লাহ'র সঙ্গে এক যৌথ সংবাদ বিবৃতিতে এসব তথ্য দেন মন্ত্রী। 

এদিকে আজ দেশটিতে করোনা সংক্রমন কিছুটা কমে ৬৯৯৯ জন আক্রান্ত হয়েছে মারা গেছেন ৭৯ জন। উল্লেখ্য শনিবার মালয়েশিয়ায় একদিনে সর্বোচ্চ ৯০২০ জন রোগী শনাক্ত হয় এবং মারা যায় ৯৮ জন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।