মো: এমরান হোসেন তালুকদার, মালদ্বীপ ০৩ জুন ২০২১, ১৯:০১
৪ দিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ গতকাল ২ জুন মালদ্বীপে পৌঁছেছেন।
জেনারেল আজিজ আহমেদকে মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান, দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধান, মেজর জেনারেল আবদুল্লা শামাল, মালদ্বীপস্থ বাংলাদেশের হাই কমিশনার রিয়ার এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।
এ সময়ে মালদ্বীপ পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিফ অফ প্রোটোকল আয়েশা শান শাকির এবং মালদ্বীপ ন্যাশনাল ডিফেন্স ফোর্স (এমএনডিএফ) সার্ভিস কর্পসের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল হামিদ শফিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রীয় সফরকালীন সময়ে জেনারেল আজিজ আহমেদ মালদ্বীপে প্রতিরক্ষা মন্ত্রণালয় সহ অন্যান্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠকে মিলিত হবেন, যা ভাতৃপ্রতিম দুটি দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো সুদৃঢ় করবে। জেনারেল আজিজ আহমেদ আগামী ৬ই জুন তিনি বাংলাদেশের উদ্দেশ্যে মালদ্বীপ ত্যাগ করবেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com