shopner bd
শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
×

সাফল্য ও অর্জনের নাম ‘বাংলাদেশ আওয়ামী লীগ’: ড. রেজাউল করিম

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৪ জুন ২০১৯, ২২:৪০

ফ্রেন্ডস অব বাংলাদেশ (রিয়াদ আওয়ামী লীগ) ভারপ্রাপ্ত সভাপতি রিয়াদস্থ কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক বিশিষ্ট ন্যানো বিজ্ঞানী ড. রেজাউল করিম মিলন বলেছেন,“আওয়ামী লীগ মানেই দেশের স্বাধীনতা, স্বাধীন মানচিত্র, স্বাধীন পতাকা। তেমনি ইতিহাস, ঐতিহ্য, সাফল্য ও অর্জনের নামও বাংলাদেশ আওয়ামী লীগ। ১৯৪৯ সনের ২৩ জুন সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আওয়ামী লীগের জন্ম হয়েছিল। বাঙালী জাতির মুক্তির মূলমন্ত্রে দীক্ষিত হয়ে গণতান্ত্রিকভাবে জন্ম নেয়া উপমহাদেশের প্রাচীনতম ও ঐতিহ্যবাহী বৃহৎ রাজনৈতিক দল।” ফ্রেন্ডস অব বাংলাদেশ (রিয়াদ আওয়ামী লীগ) এর উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানের আলোচনা সভার সভাপতির বক্তব্যে তিনি এসব বলেন। রিয়াদস্থ মেজবান হোটেলের হল রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাংবাদিক মো. আবুল বশির ও মেহেদী হাসান মুরাদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন- সহ সভাপতি গোলাম মহিউদ্দিন। তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ বাঙালির জাতীয় মুক্তির সংগ্রামে নেতৃত্বদানকারী অসাম্প্রদায়িক রাজনৈতিক দল। আর অসাম্প্রদায়িক বাংলাদেশের গড়ার কাজ প্রথম শুরু করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি বঙ্গবন্ধুসহ ৭১ সালে সকল বীর শহীদের আত্মার শান্তি কামনা করেন। তিনি আরও বলেন, রিয়াদে আওয়ামী লীগের রাজনীতির প্রাণপুরুষ, বর্ষীয়ান ও প্রবীণ রাজনিতিবীদ সালাউদ্দিন আহম্মেদ ফারুক। তিনি প্রবাস জীবেন প্রায় ত্রিশটি বছর এই আওয়ামী লীগের রাজনিতির পিছনে তার অর্জিত সম্পদ খরচ করেছেন। তাকে আজীবন রিয়াদ আওয়ামী লীগ শ্রদ্ধাভরে স্বরণ করবে। প্রবাসীদের পেনশন স্কীম অথবা প্রবাসী ভাতা প্রদানের দাবী করে গোলাম মহিউদ্দিন বলেন, পরবাসে ২০/৩০ বছর কাজ করে বৃদ্ধ বয়সে একজন প্রবাসী দেশে ফিরতে হয় শূন্য হাতে। কেউবা পঙ্গু কিংবা শারিরিক সমস্যায় অনাহারে অর্ধাহারে স্ত্রী সন্তানদের নিয়ে দিনাতিপাত করছে। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপর সরকার যেমন ২% প্রমোদনা দিচ্ছে তেমনি প্রবাস ফেরত সবাইকে পেনশন স্কীমের আওতায় আনার জন্য সরকারে প্রতি জোর দাবী জানান তিনি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক ইসাউল্লাহ, কাজী নাজিমুল মোবারক, জাহাঙীর আলম, কোষাধ্যক্ষ মনির হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- বঙ্গবন্ধু ফাউন্ডেশন, রিয়াদ প্রাদেশিক শাখার সহ সভাপতি, কৃষিবিদ শামিম আবেদীন, সাধারণ সম্পাদক ইঞ্জিয়ার আব্দুস সবুর। সবুর বলেন, প্রতিষ্ঠা লগ্নে ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’নাম থাকলেও ১৯৫৫ সালে এ দলটি ধর্মনিরপেক্ষতাকে আদর্শ হিসেবে গ্রহণ করে। এর পুনঃ নামকরণ হয় ‘পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ’। আওয়ামী লীগের নেতৃত্বে বায়ান্নর ভাষা আন্দোলন থেকে ছেষট্টির ছয় দফা এবং উনসত্তরের গণ-আন্দোলনসহ দীর্ঘ সংগ্রামের পর ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাঙালি লাভ করে স্বাধীনতা। পৃথিবীর মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। দলটির নামকরণ হয় ‘বাংলাদেশ আওয়ামী লীগ’। তিনি আরও বলেন, ফ্রেন্ডস অব বাংলাদেশ (রিয়াদ আওয়ামী লীগ) জননেত্রী শেখ হাসিনার নির্দেশিত দলের নাম। এটি বাংলাদেশ আওয়ামী লীগের একটি অংশ। বঙ্গবন্ধু ফাউন্ডেশন, রিয়াদ প্রদেশিক ও মহানগর শাখা আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বঙ্গবন্ধুর আদর্শ দেশে বিদেশে তুলে ধরতে নিরলস ভাবে কাজ করে যাব। অনুষ্টানে রিয়াদ মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি শওকত ওসমান, সহ সভাপতি নন্দলাল সরকার, জাতীয় শ্রমিকলীগের সহ সভাপতি রবিউল আলম, সাধারণ সম্পাদক সাংবাদিক শেখ লিয়াকত আহমেদ, প্রবাসী শিবচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শহিদ মুন্সি সহ আরও অনেকে বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।