shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

মালয়েশিয়ায় লকডাউন বাড়লো ২ সপ্তাহ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১২ জুন ২০২১, ১৭:৪৭

মালয়েশিয়া

সবকিছু অপরিবর্তীত রেখে করোনা নিয়ন্ত্রণে আনতে লকডাউনের সময়সীমা আরও দুই সপ্তাহের জন্য বাড়িয়েছে মালয়েশিয়া সরকার। ১৫ জুন থেকে টোটাল লকডাউন চলবে ২৮ জুন পর্যন্ত।

নিয়মিত ব্রিফিংয়ে গতকাল শুক্রবার (১১ জুন) দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব এ ঘোষণা দেন। 

মন্ত্রী বলেন, ‘করোনা সংক্রমণ এখনও নিয়ন্ত্রণে আসেনি। দৈনিক পাঁচ হাজারের বেশি সংক্রমিত হচ্ছে। এ অবস্থায় পূর্ণ লকডাউন আরও দুই সপ্তাহের জন্য বাড়ানো হলো। একই সঙ্গে স্বাস্থ্যবিধিতে কোনো পরিবর্তন আনা হয়নি।’ 

এদিকে আজও দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ৬৮৪৯ জন, মারা গেছেন ৮৪ জন এবং সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৭৭৪৯ জন।

এর আগে ১ জুন থেকে দুই সপ্তাহের জন্য কঠোর লকডাউন ঘোষণা করেছিল সরকার। তবে করোনার ধারাবাহিক ঊর্ধ্বগতিতে লকডাউনের সময়সীমা বাড়াতে বাধ্য হলো সরকার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।