shopner bd
সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
×

বাংলাদেশ থেকে ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২০ জুন ২০২১, ১৫:০৬

বাংলাদেশ থেকে ইতালিতে প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল

করোনাভাইরাসের সংক্রমণ রোধে ইতালিতে বাংলাদেশ থেকে প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ আরো এক দফা বাড়িয়েছে দেশটি। নতুন করে মেয়াদ বাড়ানো হয়েছে আগামী ৩০ জুলাই পর্যন্ত।

করোনার ভারতীয় ধরন মোকাবেলায় গত এপ্রিলের শেষে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে ইতালি। এটি কার্যকর ছিল গত ৩০ মে পর্যন্ত। এর পর ওইদিনই আবার নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয় দেশটি। ওই দফায় মেয়াদ বাড়িয়ে ২১ জুন পর্যন্ত করা হয়। এক বিবৃতিতে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন ইতালির স্বাস্থ্যমন্ত্রী রবার্তো স্পারেন্সার মুখপাত্র।

এর আগে গত বছরের জুলাইয়ে ঢাকা থেকে যাওয়া যাত্রীদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যকের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ায় বাংলাদেশ থেকে সব ধরনের ফ্লাইট বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল দেশটির কর্তৃপক্ষ। বাংলাদেশিদের জন্য সেদেশে প্রবেশের নিষেধাজ্ঞা ওঠে গত বছরের অক্টোবর মাসে।

গত ২৯ মে নতুন করে বাংলাদেশসহ, ভারত ও শ্রীলঙ্কা থেকে দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেয় ইতালি। সে সময় ভারত থেকে আসা একটি ফ্লাইটের ২১৩ যাত্রীর ২৩ জনের করোনা শনাক্ত হওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।