shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

মাস্ক পরা থেকে মুক্তি পাচ্ছে ইতালি

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ জুন ২০২১, ১৬:২২

মাস্ক পরা থেকে মুক্তি পাচ্ছে ইতালি

ইউরোপে করোনায় সবচেয়ে বেশি পর্যুদস্ত দেশ ইতালিতে ঘরের বাইরে মাস্ক পরা আর বাধ্যতামূলক থাকছে না। এ সিদ্ধান্ত ২৮ জুন থেকে কার্যকর হচ্ছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানায়।

ইতালির বৈজ্ঞানিক পরামর্শ কমিটির সুপারিশে স্বাস্থ্য মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। তবে বড় ধরনের সমাবেশে অংশ নিলে সেক্ষেত্রে সঙ্গে অন্তত মাস্ক রাখার কথা বলা হয়েছে।

মাস্ক বাধ্যতামূলক না রাখার সিদ্ধান্তটি কার্যকর হবে ইতালির ‘হোয়াইট’ জোনে। ভাইরাসটি কিভাবে দ্রুত ছড়ায় তার উপর ভিত্তি করে এই জোন বিভাজন করা হয়েছে। প্রত্যন্ত উত্তর পশ্চিমাঞ্চলীয় ক্ষুদ্র এলাকা অস্তা ভ্যালি ছাড়া পুরো ইতালিই হোয়াইট জোনের আওতাভুক্ত।

বিশেষজ্ঞরা ধারনা করছেন ২৮ জুন নাগাদ পুরো ইতালিই হোয়াইট জোনের আওতায় চলে আসবে। সোমবার দেশটিতে নতুন করে ২১ জন মারা গেছে। সংক্রমিত হয়েছে ৪৯৫ জন।

করোনা মহামারি শুরুর পর থেকে ইতালিতে রেকর্ড এক লাখ ২৭ হাজার ২৯১ জন মারা গেছে এবং সংক্রমিত হয়েছে ৪২ লাখ ৫০ হাজার লোক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।