shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

বাংলাদেশসহ ১৪ দেশের জন্য নিষেধাজ্ঞা বাড়ালো ইউএই

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৭ জুন ২০২১, ১৪:১১

বাংলাদেশসহ ১৪ দেশের জন্য নিষেধাজ্ঞা বাড়ালো ইউএই

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশসহ ১৪ দেশ থেকে যাত্রী ও ফ্লাইট প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে আরব আমিরাত (ইউএই) সরকার। দেশটির জেনারেল সিভিল এভিয়েশন অথরিটির পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে এই নিষেধাজ্ঞার মেয়াদ ২১ জুলাই পর্যন্ত বৃদ্ধির কথা জানানো হয়।

এর আগে আগামী ৭ জুলাই পর্যন্ত আমিরাত প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও বর্তমান করোনা পরিস্থিতির বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে আমিরাত সরকার।

বাংলাদেশ, ভারতসহ নিষেধাজ্ঞার আওতাভুক্ত অন্যান্য দেশগুলো হলো- লাইবেরিয়া, নামিবিয়া, সিয়েরা লিওন, গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, উগান্ডা, জাম্বিয়া, ভিয়েতনাম, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, নাইজেরিয়া এবং দক্ষিণ আফ্রিকা।

বিবৃতিতে আরও বলা হয়েছে, কার্গো ফ্লাইটের পাশাপাশি বাণিজ্যিক ও চার্টার্ড ফ্লাইটগুলো এ বিধিনিষেধের আওতাবহির্ভূত থাকবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।