shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

ভূমধ্যসাগর যেন মৃত্যুপুরী: বাংলাদেশিসহ ১৭৮ জন উদ্ধার, নিহত ২

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২৮ জুন ২০২১, ২৩:১০

ভূমধ্যসাগর যেন মৃত্যুপুরী: বাংলাদেশিসহ ১৭৮ জন উদ্ধার, নিহত ২

নৌকায় ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার সময় বাংলাদেশিসহ ১৭৮ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়ার নৌ বাহিনী। রবিবার (২৮ জুন) তিউনিশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েট প্রেস (এপি)।

মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, রবিবার লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার পথে অভিবাসন প্রত্যাশীদের বহনকারী নৌকাটি ভূমধ্যসাগরে ভেঙে যায়। পরে তিউনিশিয়ার নৌ বাহিনী ওই নৌকা থেকে ১৭৮ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করে। তিউনিশিয়ার দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় তিনটি অভিযান চালিয়ে ওই অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার করা হয়। এ সময় নৌকাটিতে অন্য দুই অভিবাসনপ্রত্যাশীর মরদেহ পাওয়া যায়।

তিউনিশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ জেকরি বলেছেন, অভিবাসন প্রত্যাশীদের বহনকারী নৌকাটি ডুবে যাওয়ার ঝুঁকিতে ছিল। পরে ওই এলাকার একটি জাহাজ থেকে তিউনিশিয়ার নৌবাহিনীকে নৌকাটির ব্যাপারে সতর্ক করা হয়।

শুক্রবার রাতে লিবিয়ার জুওয়ারা বন্দর থেকে যাত্রা করা নৌকাটি থেকে উদ্ধারকৃত ১৭৮ জন- বাংলাদেশ, মিসর, ইরিত্রিয়া, আইভরি কোস্ট, মালি, নাইজেরিয়া, সিরিয়া এবং তিউনিসিয়ার নাগরিক বলে জানিয়েছে তিউনিসিয়া কর্তৃপক্ষ।

গত ৪৮ ঘণ্টার মধ্যে ভূমধ্যসাগরের একই এলাকায় দ্বিতীয়বারের মতো শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধারের এই ঘটনা ঘটল। এর আগে, বৃহস্পতিবার লিবিয়া থেকে যাত্রা করে ইতালিতে পৌঁছানোর চেষ্টার সময় ২৬৭ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়। এই অভিবাসন প্রত্যাশীদের বেশিরভাগই বাংলাদেশি বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (​আইওএম)।

গত ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত ভূমধ্যসাগরে কমপক্ষে ৭৬০ অভিবাসনপ্রত্যাশীর প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।