স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ৩০ জুন ২০২১, ২২:১১
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাতারের বিদায়ী রাষ্ট্রদূত আহমেদ মোহাম্মেদ আল দিহাইমি।
বুধবার (৩০ জুন) দুপুরে প্রবাসী কল্যাণ মন্ত্রীর কার্যালয়ে সাক্ষাৎকালে তারা অর্থনৈতিক উন্নয়ন ও বৈদেশিক কর্মসংস্থান, কোভিড-১৯ ভ্যাকসিন কার্যক্রম প্রভৃতি বিষয়ে আলোচনা করেন।
এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রী রাষ্ট্রদূতকে জানান, বৈশ্বিক মহামারি কোভিড-১৯-এর মধ্যেও সরকার বিদেশ গমনেচ্ছু কর্মীদের যথাযথ প্রশিক্ষণ ও তাদের প্রয়োজনীয় সেবা কার্যক্রম অব্যাহত রেখেছে। একইসাথে বিদেশ ফেরত কর্মীদের আর্থসামাজিক পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করেছে।
এ সময় মন্ত্রী বিদায়ী রাষ্ট্রদূতকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মন্ত্রণালয়ের প্রকাশনা ‘শেখ মুজিব: এ ন্যাশনস ফাদার’ বইটি উপহার দেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com