স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ৩০ জুন ২০২১, ২২:২৩
অধীন দফতর বা সংস্থাগুলোর সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (অ্যানুয়াল পারফরম্যান্স এগ্রিমেন্ট-এপিএ) সই করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ।
বুধবার (৩০ জুন) মন্ত্রণালয়ের সভাকক্ষে সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র মহাপরিচালক মো. শহিদুল আলম এবং বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মো. বিল্লাল হোসেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দেশপ্রেমে উদ্ভুদ্ধ হয়ে প্রবাসীদের কল্যাণে দক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে সবাইকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের শহীদদের সম্মানে দেশের জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে।
ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, প্রবাসীদের কল্যাণে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা বাস্তবায়নের জন্য দফতরগুলোর সকল কর্মকর্তা-কর্মচারীকে নিষ্ঠার সাথে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। চলতি অর্থ-বছরে প্রবাসীদের জন্য যে সমস্ত লক্ষ্য নেওয়া হয়েছে তা সর্বোচ্চ দক্ষতার সাথে পূর্ণ করার অঙ্গীকার করতে হবে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com