shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

মালয়েশিয়ায় স্বাস্থ্যবিধি ভেঙে ৮৮ বাংলাদেশি আটক

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ৩০ জুন ২০২১, ২৩:৫৮

মালয়েশিয়ায় স্বাস্থ্যবিধি ভেঙে ৮৮ বাংলাদেশি আটক

মালয়েশিয়ায় স্বাস্থ্যবিধি ভঙ্গের অপরাধে ৮৮ বাংলাদেশিসহ ২২৯ জন অভিবাসীকে আটক করেছে দেশটির সংশ্লিষ্ট বিভাগ। মালয়শিয়ার অভিবাসন বিভাগের ফেসবুক পেজে দেওয়া তথ্য থেকে জানা গেছে, গতকাল বুধবার স্থানীয় সময় বেলা ১১টায় রাজধানী কুয়ালালামপুরের অদূরে বাণিজ্যিক এলাকা কেলাং মেরুর একটি ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে এসব অভিবাসীকে আটক করা হয়।

অভিবাসন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, করোনা নিয়ন্ত্রণে সরকারের ঘোষণা অনুযায়ী স্বাস্থবিধি মেনে না চলায় এসব অভিবাসীকে আটক করা হয়েছে। ওই ফ্যাক্টরিকে ৩০ হাজার রিঙ্গিত জরিমানা করা হয়েছে।

জানা গেছে, অভিযানে ৮৮ জন বাংলাদেশিসহ ভারতের ৯৯ জন, পাকিস্তানের ৩৩, মিয়ানমারের ৫, ইন্দোনেশিয়ার ৩ ও নেপালের ১ জনকে আটক করা হয়। অভিযানে ৯০ জন ইমিগ্রেশন কর্মকর্তা ছাড়াও পিডিআরএম, জেটিকে, এপিএম ও জেপিএন’র সদস্যরা অংশ নেন।

মালশিয়ার গণমাধ্যমগুলোতে বলা হয়েছে, এসব অভিবাসীকে শুধু স্বাস্থ্যবিধি ভাঙার কারণেই আটক করা হয়নি, তাদের বৈধ কাগজপত্র ছাড়া কাজ দেওয়া হয়েছিল, যা স্পষ্টত-ই আইনের লঙ্ঘণ। অনেকের বিরুদ্ধে অবৈধভাবে মালয়েশিয়ায় থাকা ও কাজ করার অভিযোগ আনা হয়েছে। আটকের পর এসব অভিবাসীদের করোনা পরীক্ষা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট বিভাগ।

করোনাভাইরাসের তৃতীয় ঢেউ নিয়ন্ত্রণে পুরো মালয়শিয়া জুড়ে চলছে কঠোর লকডাউন রেড। দেশজুড়ে সংক্রমণ রোধে আরও কঠোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ন্যাশনাল রিকভারি প্ল্যানের প্রথম ধাপের লকডাউনের পাশাপাশি দেশটিতে স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেমে (এসওপি) স্বাস্থ্যবিধি সুরক্ষা শতভাগ কার্যকর করতে আগামীকাল বৃহস্পতিবার থেকে দেশজুড়ে চিরুনি অভিযান চালাবে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে থাকা অন্তত ২১টি সংস্থা। এ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেসি পাতুহ’।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।