shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

আবিদা ইসলাম মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ০২ জুলাই ২০২১, ০০:১৭

আবিদা ইসলাম মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত

বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মেক্সিকোতে নিয়োগ পেলেন আবিদা ইসলাম।

বৃহস্পতিবার (১ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়।

মেক্সিকোতে দায়িত্ব পালন করলেও আবিদা ইসলাম এসময় কোস্টারিকা, ইকুয়েডর, গুয়াতেমালা ও হন্ডুরাসেও বাংলাদেশের রাষ্ট্রদূতের হিসেবে থাকবেন।

আবিদা ইসলাম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি বর্তমানে দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে আছেন দায়িত্ব পালন করছেন।

অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করা পেশাদার কুটনীতিক আবিদা ইসলাম লন্ডন, ব্রাসেলস, কলকাতা ও কলম্বোর বাংলাদেশ দুতাবাসে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। 

আবিদা ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে এমএ পাশ  করেন। অস্ট্রেলিয়ার বিখ্যাত মনাশ ইউনিভার্সিটি থেকে তিনি পররাষ্ট্র ও বাণিজ্য বিষয়েও স্নাতকোত্তর ডিগ্রি নেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।